২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মতো একইরকম পরমাণু চুক্তি চায় পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি বৃহস্পতিবার বলেছেন, ভারত-মার্কিন চুক্তির মতো একইরকম বেসামরিক পরমাণু চুক্তি চায় তার দেশ। পাকিস্তানিদের উদ্দেশ্য করে তিনি বলেন, ওই চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বরং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ চুক্তির কারণে পাকিস্তানের সঙ্গেও এরকম চুক্তি দাবি করার ক্ষেত্র তৈরী হল। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

মুলতান, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি বৃহস্পতিবার বলেছেন, ভারত-মার্কিন চুক্তির মতো একইরকম বেসামরিক পরমাণু চুক্তি চায় তার দেশ। পাকিস্তানিদের উদ্দেশ্য করে তিনি বলেন, ওই চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বরং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ চুক্তির কারণে পাকিস্তানের সঙ্গেও এরকম চুক্তি দাবি করার ক্ষেত্র তৈরী হল। নিজ শহর মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারত-মার্কিন চুক্তি সম্পর্কে "এটা নিয়ে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।" পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, "পাকিস্তানের এখন এটা বলার জন্য ক্ষেত্র তৈরী হয়েছে যে আমরাও একইরকম চুক্তি চাই। কেননা আমরা কোনো বৈষম্য চাই না।" তিনি বলেন, "এখন পাকিস্তানও একটি বেসামরিক পরমাণু চুক্তির জন্য প্রচেষ্টা চালাবে এবং তাদেরকে সেটার ব্যবস্থা করতে হবে।" ভারতের মতো পাকিস্তানও 'পরমাণু বিস্তার রোধ চুক্তি' (এনপিটি) স্বাক্ষর করেনি। ভারত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পরপরই ১৯৯৮ সালে পাকিস্তানও একইরকম পরীক্ষা চালায়। পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশদুটি এ পর্যন্ত তিন তিনবার যুদ্ধ করেছে। সমালোচকরা বলছেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ পরমাণু চুক্তি স্বাক্ষরের ফলে বিশ্বে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা ঠেকানো এবং 'পরমাণু অস্ত্র বিস্তার চুক্তি' বা এনপিটি কার্যকর করাটা আরও কঠিন হয়ে পড়ল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮১৫ ঘ.