২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় আরেক বিরোধীদলীয় এমপিকে গুলি করে হত্যা

কেনিয়ার প্রধান বিরোধীদল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট (ওডিএম) এর আরও এক সাংসদকে বৃহস্পতিবার গুলি করে হত্যা করা হয়েছে। কয়েক দিনের মধ্যে বিরোধী দুই সাংসদ নিহত হওয়ায় সরকার ও বিরোধীদের মধ্যে মধ্যস্থতার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

এনডেরি, কেনিয়া, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ার প্রধান বিরোধীদল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট (ওডিএম) এর আরও এক সাংসদকে বৃহস্পতিবার গুলি করে হত্যা করা হয়েছে। কয়েক দিনের মধ্যে বিরোধী দুই সাংসদ নিহত হওয়ায় সরকার ও বিরোধীদের মধ্যে মধ্যস্থতার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়ল। ওডিএম জানিয়েছে, রিফ্ট ভ্যালি অঞ্চলের এলদোরাত শহরে তাদের দলীয় সাংসদ ডেভিড কিমুতাই তুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক নারীও মারাত্মকভাবে আহত হয়েছেন। এর আগে গত সোমবার রাজধানী নাইরোবিতে বন্দুকধারীর ওডিএম এর প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য মেলিতুস অয়ারকে গুলি করে হত্যা করে। পুলিশ কমিশনার হুসেইন আলী জানিয়েছেন, হত্যার জন্য দায়ী ট্রাফিক পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওডিএম নেতা রাইলা ওডিঙ্গা এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, "এক পুলিশ সদস্যই তু কে গুলি করে হত্যা করেছে। আমি এই হত্যা নিন্দা জানাই। ওডিএম'র সংখ্যাগরিষ্ঠতা কমানোর জন্যই এভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।" কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত প্রায় সাড়ে আটশ' মানুষ নিহত হয়েছে। তুকে হত্যার পর এলদোরাত শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। মানুষজন ভয়ে শহর ছাড়ছে। তবে এর মধ্যে স্থানীয় পুলিশ স্টেশনের সামনে জড়ো হয়ে প্রায় দু'শ মানুষ হত্যকারী পুলিশ সদস্যকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এ সময় সবাই মিলে চিৎকার করে বলতে থাকে "তাকে আমাদের হাতে তুলে দাও, আমরাই তার বিচার করব।" জনগণ অভিযোগ করে ওডিএম এর সংখ্যাগরিষ্ঠতা কমানোর জন্য সরকার ষড়যন্ত্র করে তাদের হত্যা করছে। কেনিয়ার বিতর্কিত নির্বাচন নিয়ে সৃষ্ট জাতিগত সংঘাত বাড়ছে। বৃহস্পতিবার রিফ্ট ভ্যালি থেকে রাজধানী নাইরোবির আশেপাশেও সংঘাত ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থাতায় কেনিয়ার বিবাদমান দল দু'টির মধ্যে বৃহস্পতিবার আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া কেনিয়ার নির্বাচন পরবর্তী সঙ্কট নিয়ে আলোচনার জন্য প্রতিবেশী ইথিয়পিয়ায় সমাবেত হচ্ছেন আফ্রিকার নেতারা। প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির কিকুউ স