২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সমাবেশে বোমা হামলায় আহত ৫৫

নেপালের দক্ষিণাঞ্চলে বুধবার ক্ষমতাসীন জোটের একটি রাজনৈতিক সমাবেশের কাছাকাছি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৫ জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

কাঠমান্ডু, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের দক্ষিণাঞ্চলে বুধবার ক্ষমতাসীন জোটের একটি রাজনৈতিক সমাবেশের কাছাকাছি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৫ জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বীরগঞ্জ শহরে এই বিস্ফোরণ ঘটেছে। বীরগঞ্জ হাসপাতালের চিকিৎসক রাম কিশোর সিং বলেন, "আমার মনে হয় ৫৫ জনের বেশি আহত হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।" পুলিশ কর্মকর্তা যোগেশ্বর রামকানাই রয়টার্সকে বলেন, "বিস্ফোরিত বোমাটি প্লাস্টিক বোমা বলেই আমার কাছে মনে হয়েছে।" বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে বলে তিনি জানান। কোনো পক্ষই এখনও হামলার দায় স্বীকার করেনি। দক্ষিণের প্রত্যন্ত তেরাই এলাকায় এ নিয়ে গত কয়েক সপ্তাহে অনেকগুলো হামলা হল। পুলিশ জানিয়েছে, সমাবেশ থেকে প্রায় দু'শ মিটার দূরে বোমা বিস্ফোরণ ঘটে। এতে যোগ দেওয়ার জন্য কয়েক হাজার লোক সমাবেত হয়েছিল। ক্ষমতাসীন জোটের ঊর্ধ্বতন নেতাদের এই সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল। গত কয়েক বছরে এই এলাকায় জাতিগত সংঘাত ও বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে অসংখ্য মানুষ নিহত হয়েছে। বিদ্রেহী গ্র"পগুলো এই অঞ্চলের অধিকতর স্বায়ত্বশাসনের দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ ঘ.