২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারপাতে অচল চীন, তীব্র জ্বালানি সংকট

পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে দুর্যোগপূর্ণ শীতের কবলে পড়েছে চীন। প্রচণ্ড ঠাণ্ডা ও ভারী তুষারপাতের কারণে বাণিজ্যিক রাজধানী সাংহাইসহ বেশ কয়েকটি প্রদেশ এবং বড় বড় নগরীর জনজীবন অচল হয়ে পড়েছে। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে আটকা পড়েছে পাঁচ লাখেরও বেশি লোক। তীব্র জ্বালানি সংকটে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকলাখ মানুষ। বিভিন্ন স্থানের শত শত অফিস, কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। চীনের সবচেয়ে বড় উৎসব চান্দ্র নববর্ষ কিংবা 'বসন্ত উৎসব' এর ছুটির ঠিক আগে এ দুর্যোগ দেখা দেওয়ায় ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছেন লাখ লাখ অভিবাসী শ্রমিক এবং স্থানীয় জনসাধারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

সাংহাই, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে দুর্যোগপূর্ণ শীতের কবলে পড়েছে চীন। প্রচণ্ড ঠাণ্ডা ও ভারী তুষারপাতের কারণে বাণিজ্যিক রাজধানী সাংহাইসহ বেশ কয়েকটি প্রদেশ এবং বড় বড় নগরীর জনজীবন অচল হয়ে পড়েছে। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে আটকা পড়েছে পাঁচ লাখেরও বেশি লোক। তীব্র জ্বালানি সংকটে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকলাখ মানুষ। বিভিন্ন স্থানের শত শত অফিস, কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। চীনের সবচেয়ে বড় উৎসব চান্দ্র নববর্ষ কিংবা 'বসন্ত উৎসব' এর ছুটির ঠিক আগে এ দুর্যোগ দেখা দেওয়ায় ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছেন লাখ লাখ অভিবাসী শ্রমিক এবং স্থানীয় জনসাধারণ। কারণ, বছরের এ সময়টিতে সবচেয়ে লম্বা ছুটি থাকায় শহরনগর থেকে নিজ বাড়ীতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হন সবাই। গুয়াংডং প্রদেশের গুয়াংঝাও থেকে হুনান প্রদেশের দিকে রেললাইন বরফে ঢাকা পড়ায় সেখানে আটকা পড়েছেন প্রায় পাঁচ লাখ রেলযাত্রী। গুয়াংডং থেকে হুনানগামী প্রায় বিশ হাজার পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন পথে আটকা পড়েছে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া। ওদিকে তুষারপাতের মধ্যে একটি বাস খাদে পড়ে মঙ্গলবার নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে ১৯টি বিমানবন্দর পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বিঘি