বান্নু, পাকিস্তান, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় উত্তর ওয়াজিরিস্তানের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দেহভাজন ১০ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা একথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে তিনি বলেন, সোমবার রাতে "তোরখালির একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১০ জঙ্গি নিহত হয়।"
তোরখালি উত্তর ওয়াজিরিস্তানে মির আলি শহরের কাছের একটি গ্রাম।
পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে এ ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এলাকাটির বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে কমপক্ষে দু'টি বিমান এলাকাটির ওপর দিয়ে উড়ে যায়। তবে ক্ষেপণাস্ত্রটি সেগুলোর একটি থেকে নিক্ষেপ করা হয়েছিল কিনা তা পরিষ্কার নয়।
ফিদা ওয়াজির নামের এক বাসিন্দা জানিয়েছেন, মঙ্গলবার বাড়িটির দিকে কাউকেই যেতে দেয়নি জঙ্গিরা।
প্রসঙ্গত, সা
bdnews24