২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নির্বাচনী প্রচারাভিযানে বেনজির হত্যাকাণ্ডের অশুভ ছায়া

মাত্র তিন সপ্তাহ পরই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। সে অনুযায়ী নির্বাচনী প্রচারাভিযান জোরোসোরে শুরু হওয়াই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। গত একমাসে পাকিস্তানের কোথাও কোনো সমাবেশ করতে দেখা যায়নি কোনো রাজনৈতিক দলকে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানে এমন অস্বাভাবিক পরিবেশের অন্যমত কারণ সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ইসলামাবাদ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মাত্র তিন সপ্তাহ পরই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। সে অনুযায়ী নির্বাচনী প্রচারাভিযান জোরোসোরে শুরু হওয়াই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। গত একমাসে পাকিস্তানের কোথাও কোনো সমাবেশ করতে দেখা যায়নি কোনো রাজনৈতিক দলকে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানে এমন অস্বাভাবিক পরিবেশের অন্যমত কারণ সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড। গত ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে গুলি ও বোমা হামলায় নিহত হন তিনি। সরকার তার হত্যাকাণ্ডের জন্য আল-কায়েদার মদদপুষ্ট জঙ্গিদের দায়ী করে আসছে। বেনজির হত্যাকাণ্ড ছাড়াও সাধারণ পাকিস্তানিরা এখন উদ্বিগ্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ে। তাছাড়া, বিদ্যুৎ সঙ্কটের কারণেও তারা রয়েছে ভোগান্তির মধ্যে। এমন পরিস্থিতিতে নির্বাচন বা রাজনীতির চেয়ে খেয়ে-পরে বেঁচে থাকাটাই হয়ে দাঁড়িয়েছে সাধারণ পাকিস্তানিদের প্রধান চ্যালেঞ্জ। পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানকে বেসামরিক শাসন প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠিত হতে চলেছে ফেব্র"য়ারির নির্বাচন। মিত্ররা আশা করছেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানে স্থিতিশীলতা ফিরে আসবে। প্রসঙ্গত, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের ক্ষমতা আঁকড়ে থাকা এবং ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা নিয়ে গত কয়েক মাসে পাকিস্তানে চরম অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। গত ৮ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সে অনুসারে নির্বাচনী প্রচারাভিযানও বেশ জমে উঠেছিল। কিন্তু তখনই ঘটে অঘটন। ২৭ ডিসেম্বর এক হামলায় নিহত হন পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির। মর্মান্তিক ওই ঘটনার পর নির্বাচন স্থগিত করে ১৮ ফেব্র"য়ারিকে নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হয়। কিন্তু বেনজির হত্যাকাণ্ড এবং সব রাজনীতিকই জঙ্গি হামলার হুমকির মধ্যে আছেন