২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান এখনও ইরাকি গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে: যুক্তরাষ্ট্র

মার্কিন সেনাবাহিনী রোববার জানিয়েছে, ইরাকে ইরানি অস্ত্র ব্যবহারের ঘটনা নাটকীয় হারে কমেছে। তবে, ইরাকি গেরিলাদের প্রতি ইরানের প্রশিক্ষণ ও অর্থ সহায়তা এখনও বন্ধ হয়নি। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের হামলা করার জন্য ইরান ইরাকি গেরিলাদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করে আসছে ওয়াশিংটন। অন্যদিকে, তেহরান ওয়াশিংটনের এ অভিযোগ অস্বীকার করে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

বাগদাদ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন সেনাবাহিনী রোববার জানিয়েছে, ইরাকে ইরানি অস্ত্র ব্যবহারের ঘটনা নাটকীয় হারে কমেছে। তবে, ইরাকি গেরিলাদের প্রতি ইরানের প্রশিক্ষণ ও অর্থ সহায়তা এখনও বন্ধ হয়নি। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের হামলা করার জন্য ইরান ইরাকি গেরিলাদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করে আসছে ওয়াশিংটন। অন্যদিকে, তেহরান ওয়াশিংটনের এ অভিযোগ অস্বীকার করে আসছে। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গ্রেগ স্মিথ রোববার বাগদাদে সাংবাদিকদের বলেন, মনে হচ্ছে, জোটবাহিনী ও ইরাকি সেনাদের হামলা চালানোর জন্য ব্যবহৃত ইরানি অস্ত্রের সংখ্যা এখন নাটকীয় হারে কমেছে। তিনি বলেন, "তবে আমরা প্রশিক্ষণের হার আদৌ কমেছে বলে আমরা মনে করছি না। অর্থায়নের হার কমেছে বলেও মনে করছি না।" মার্কিন সেনা মুখপাত্র গ্রেগ স্মিথ এমন সময় এ মন্তব্য করলেন যখন হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর জাহাজ ও ইরানি নৌযানের টহল নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র বলে আসছে, গত মাসে হরমুজ প্রণালীতে তাদের পাঁচটি জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ইরান। হরমুজ প্রণালীর গত মাসের ঘটনা ছাড়াও তেহরানের পরমাণু কর্মসূচি নিয়েও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৬ ঘ.