২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ সফরের শুরুতেই অবাধ নির্বাচনের অঙ্গীকার মুশাররফের

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ইউরোপের চারটি দেশে আট দিনের সফরের শুরুতে বেলজিয়াম পৌঁছেই সোমবার অবাধ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন। এ সফরে মুশাররফ তার শাসনের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটোর সমর্থন পাওয়ার চেষ্টা নেবেন বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 07:53 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ব্রাসেলস, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ইউরোপের চারটি দেশে আট দিনের সফরের শুরুতে বেলজিয়াম পৌঁছেই সোমবার অবাধ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন। এ সফরে মুশাররফ তার শাসনের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটোর সমর্থন পাওয়ার চেষ্টা নেবেন বলে মনে করা হচ্ছে। জঙ্গিবাদ নিয়ে জটিল পরিস্থিতির মধ্যে থাকা পাকিস্তানের ১৮ ফেব্র"য়ারির পার্লামেন্ট নির্বাচনের আগে ইউরোপে মুশাররফের এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবেচিত হচ্ছে। জঙ্গিবাদের কারণে পাকিস্তানে ইতোমধ্যেই মুশাররফের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। এই নাজুক অবস্থায় ইউরোপের সমর্থন আদায় মুশাররফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে চেষ্টায়ই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পা দিয়ে সাংবাদিকদের মুশাররফ বলেছেন, "আমরা সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ। ভোট ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।" সফরের প্রথম দিন মুশাররফ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পাকিস্তানি স