জেনেভা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণে এবার স্যাটেলাইট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসাসহ অন্যান্য মহাকাশ সংস্থাগুলো। জাতিসংঘের আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে।
নিউ অরলিন্সে এ সপ্তাহে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে মতৈক্য হয়েছে। বিশ্ব আবহওয়া বিষয়ক সংগঠন (ডব্লিউএমও) একথা বলেছে। নাসা, ইউরোপের মাহাকাশ সংস্থা, জাপানের কয়েকটি মহাকাশ সংস্থাসহ চীন, ব্রাজিল এবং ভারতের মহাকাশ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন । বৈঠককালে ডব্লিউএমও জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট ব্যবহারের প্রস্তাব দেয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ডব্লিউএমও জানায়, "ডব্লিউএমও'র স্যাটেলাইট ব্যবহার করে জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়া পর্যবেক্ষণের কৌশল বিশ্বের মহাকাশ সংস্থা এবং আবহাওয়া সংগঠনগুলো সমর্থন করায় বিশ্ব ঊষ্ণায়নের ব্যাপারটি আরও ভালোভাবে বোঝার জন্য উচ্চপ্রযুক্তি ব্যবহারের এই চেষ্টা আরও জোরদার হল।"
আগামী ২০ বছরে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রস্তরের উচ্চতা বেড়ে যাওয়া এবং বাতাসে গ্রিনহাউস গ্যাসের মাত্রা পরিমাপ করাই স্যাটেলাইট ব্যবহারের উদ্দেশ্য। বৈঠকে অংশগ্রহণকারী সবাই স্যাটেলাইট ব্যবহারের প্রস্তাব সমর্থন করে।
ডব্লিউ এমও এর স্পেস প্রেগ্রাম দেখাশোনার দায়িত্বে নিয়োজিত জেরোম লেফুইলে বলেছেন, "জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের ব্যাপারটি দীর্ঘ সময়সাপে এবং তা অবিরামভাবে তা ল্য রাখা দরকার। সেকারণেই একাজের জন্য স্যাটেলাইট অপরিহার্য। কারণ স্যাটেলাইটেই বিশ্বের সমুদ্র, স্থলভাগ এবং আবহাওয়ার পরিবর্তনের ছবি পাওয়া সম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২১৩ঘ.
bdnews24