২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সঙ্গে উন্নত সম্পর্কে আগ্রহী ব্রিটেন

ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শুক্রবার বলেছেন, তিনি চান বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে চীনের এক নাম্বার পছন্দের দেশ হোক ব্রিটেন। চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রাউন বলেন, "আগামী বছরগুলোতে চীনের কাছ থেকে নতুন নতুন বিনিয়োগকে ব্রিটেন স্বাগত জানাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

বেইজিং, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শুক্রবার বলেছেন, তিনি চান বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে চীনের এক নাম্বার পছন্দের দেশ হোক ব্রিটেন। চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রাউন বলেন, "আগামী বছরগুলোতে চীনের কাছ থেকে নতুন নতুন বিনিয়োগকে ব্রিটেন স্বাগত জানাবে।" বেইজিংয়ে সংক্ষিপ্ত সফরকালে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে চীনা নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্রাউন শনিবার সাংহাই এবং রোববার ভারত সফরে যাবেন। যৌথ সংবাদ সম্মেলনে ব্রাউন বলেন, "আমরা চাই ব্যবসাক্ষেত্রে চীনের এক নাম্বার পছন্দের দেশ হোক ব্রিটেন।" বৈঠকে ব্রাউন ও জিয়াবাও ২০১০ সাল নাগাদ বাণিজ্য ৬০ বিলিয়ন ডলার বাড়াতে একমত হয়েছে। গত বছর বাণিজ্যের হার ছিল ৪০ বিলিয়ন ডলার। বাণিজ্য বাড়ানোর পাশাপাশি শিক্ষা, জলবায়ূ পরিবর্তন এবং জ্বালানি উন্নয়ন খাতে সহযোগিতার ব্যাপারেও উভয়ে একমত হয়েছে। ব্রাউন আশা প্রকাশ করে বলেন, " ২০১০ সাল নাগাদ ব্রিটেনে আমরা ১শ' চীনা কোম্পানীর বিনিয়োগ দেখতে পাব বলে আশা রাখি।" শিক্ষা ও অর্থনীতি, পরিবেশ প্রযুক্তি ইত্যাদি আরও কয়েকটি ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ শুরু হওয়ার কথা উল্লেখ করে ব্রাউন বলেন, " চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নতির দিকে যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪০ঘ.