ভিয়েনা, জানুয়ারি, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরান অতীতের গোপন পরমাণু কর্মসূচি নিয়ে ওঠা প্রশ্নের জবাব এক মাসের মধ্যেই দিতে রাজি হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 'আইএইএ' রোববার একথা বলেছে। তেহরানে উচ্চ পর্যায়ের বৈঠকের ফলাফলের সারাংশ উল্লেখ করে আইএইএ একথা জানায়।
এলবারাদি ইরানে বৈঠক শেষে ফেরার পর এক বিবৃতিতে আইএইএ জানায়, ইরানের কর্মকর্তারা এলবারাদিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম একটি আধুনিক সেন্ট্রিফিউজ তৈরির জন্য কাজ করার কথা জানিয়েছেন। এই সেন্ট্রিফিউজ বর্তমানে ব্যবহৃত সেন্ট্রিফিউজের চেয়ে আরও দ্রুতগতির।
আইএইএর বিবৃতিতে বলা হয়, "ইরানের পরমাণূ কর্মসুচি নিয়ে রয়ে যাওয়া প্রশ্নগুলোর পরিস্কার উত্তর দেওয়ার সময়সীমার ব্যাপারে উভয়পক্ষে সমঝোতা হয়েছে। এই সময়সীমা অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যে ইরান তাদের কর্মপরিকল্পনার কথা জানাবে।"
আইএইএ প্রধান মোহাম্মেদ এলবারাদি শনিবার ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক করেন। তার আগে শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলির সঙ্গে বৈঠক করেন এলবারাদি। এছাড়া এবারই প্রথম দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির সঙ্গেও বৈঠক করেন তিনি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংশয় দূর করতে সহযোগিতা তরান্বিত করার জন্য ইরানি নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছিলেন এলবারাদি। শুক্রবার দুদিনের সফরে তিনি তেহরানে যান।
আহমাদিনেজাদের সঙ্গে বৈঠকের পর এক উর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সঙ্গে এলবারাদি বৈঠকের কথা। ওই বৈঠকে "গুরত্বপূর্ণ তথ্য আদানপ্রদানের" আভাস দেওয়া হয়েছিল আগেই।
প্রসঙ্গত, ইরানের পরমাণূ কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির হাতে।
এর আগে শুক্রবার এলবারাদি বলেন, "আগামী মার্চে রিপোর্ট করার আগে বিতর্কিত বিষয়গুলো মিমাংসা করতে আমরা কিভাবে একে অপরকে সহযোগিতা করতে পারি তা নিয়ে আমি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আঘাজাদের সঙ্গে আলোচনা করেছি।"
তিনি বলেন, "আঘাজাদেহকে তাদের পরমাণু প্রকল্পের বর্তমান অবস্থা স
bdnews24