২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তুষারপাত, ঠান্ডায় ২০ জনের প্রাণহানি

আফগানিস্তানে গত কয়দিনের তুষারপাত ও ঠান্ডায় অন্ততপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে বলে শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এছাড়া, তুষারপাতের কারণে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর বহু স্থানে রাস্তাঘাট বন্ধ হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে অনেক মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

কাবুল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে গত কয়দিনের তুষারপাত ও ঠান্ডায় অন্ততপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে বলে শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এছাড়া, তুষারপাতের কারণে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর বহু স্থানে রাস্তাঘাট বন্ধ হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে অনেক মানুষ। কয়েকটি প্রদেশে এ পর্যন্ত কমপক্ষে ২০ জনের মৃত্যুসহ আরও প্রায় অর্ধশত লোকের ভূমিধসে আটকা পড়ার কথা নিশ্চিত করেছেন কর্মকর্তারা। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা গোলাম মোহাম্মদ মুজাহিদ জানান, দক্ষিণের দুর্গম উরুজগান প্রদেশে তুষারপাত ও ঠান্ডায় ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হেরাত প্রদেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ১৫ ব্যক্তিসহ হাজার হাজার গবাদিপশু প্রচন্ড ঠান্ডার কারণে রোগাক্রান্ত হয়ে পড়েছে। ভেড়ার পাল নিয়ে দুর্গম স্থানে আটকা পড়েছে অনেক রাখাল। হেরাতের ইরান সীমান্তবর্তী অঞ্চলে একটি নির্মান কোম্পানির প্রায় ৩৫ কর্মী ভূমিধসের ঘটনার শিকার হন। এদের মধ্যে ইরানি নাগরিকও রয়েছেন। তাদের উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০২ ঘ.