২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজের ঘটনায় পাল্টা ভিডিও প্রকাশ করেছে ইরান

পারস্য উপসাগেরর হরমুজ প্রণালীর ঘটনায় বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করে ইরান জানিয়েছে, তাদের টহল যান মর্কিন জাহাজকে হুমকি দেয়নি। ইরানের রেভল্যুশনারি গার্ড এই ভিডিও প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

তেহরান, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পারস্য উপসাগেরর হরমুজ প্রণালীর ঘটনায় বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করে ইরান জানিয়েছে, তাদের টহল যান মর্কিন জাহাজকে হুমকি দেয়নি। ইরানের রেভল্যুশনারি গার্ড এই ভিডিও প্রকাশ করেছে। ইরানের প্রেস টিভিতে প্রকাশিত ওই ভিডিওটি মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত ভিডিও চিত্রের সম্পূর্ণ বিপরীত। চলতি সপ্তাহে পররাষ্ট্র দফতর প্রকাশিত ভিডিওতে দেখানো হয়েছিল ইরানি নৌসেনারা তাদের জাহাজের দিকে তেড়ে আসছে। মধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওই ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান ওই ধরনের কাজ করলে তাদের ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। গত বুধবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বুশ বলেন, "তাদের প্রতি আমার পরামর্শ তারা যেন একাজ না করে। তার পরও তারা কথা না শুনলে তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।" প্রেস টিভি জানায়, মার্কিন অভিযোগ ভূয়া বলে প্রত্যাখানের একদিন পর রেভল্যুশনারি গার্ড এই ভিডিও প্রকাশ করল। পেন্টাগনের কর্মকর্তার গত সোমবার জনান, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের তিনটি জাহাজের দিকেরোববার সকালে ইরানের পাঁচটি টহলযান আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে গিয়ে মার্কিন জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। রেভল্যুশনারি গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি জানান, ইরানি নৌসেনাদের যান মার্কিন জাহাজের দিকে এগিয়ে গিয়েছিল ওই জাহাজগুলোর রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষা করে দেখার জন্য। ইরানি ভিডিওতে দেখা যায় তাদের একজন নৌ কর্মকর্তা একটি ছোট যানে দাড়িয়ে রেডিওর মাধ্যমে একটি জাহাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এদিকে, ইরান ওই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে প্রত্যাখ্যান করে বলেছে, ঘটনাটি ছিল সাধারণ এবং তার সমাধান হয়ে গেছে। কিন্তু পেন্টাগন ইরানের এ পদক্ষেপকে "অসতর্ক, বেপরোয়া ও সম্ভাব্য শত্র"তাপূর্ণ" অভিহিত করে বলেছে, তেহরানের উচিত এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ঘ.