২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ণো ভিডিওতে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী!

বহুল প্রচারিত একটি পর্ণো ছবিতে অভিনয়ের কথা স্বীকার করেছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী চুয়া ছই লিক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা স্বীকার করেন। স্বাস্থ্যমন্ত্রীর এই কীর্তির ফলে নির্বাচনে আগে বিব্রতকর অবস্থায় পড়তে পারে মালয়েশিয়া সরকার। সংবাদ সম্মেলনে চুয়া জানান, তিনি এজন্য প্রধানমন্ত্রী ও অন্যান্য দলের নেতাদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে তিনি একথাও জানিয়ে দেন, এই কেলেঙ্কারির কারণে তিনি পদত্যাগ করবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 11:57 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

কুয়ালালামপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বহুল প্রচারিত একটি পর্ণো ছবিতে অভিনয়ের কথা স্বীকার করেছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী চুয়া ছই লিক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা স্বীকার করেন। স্বাস্থ্যমন্ত্রীর এই কীর্তির ফলে নির্বাচনে আগে বিব্রতকর অবস্থায় পড়তে পারে মালয়েশিয়া সরকার। সংবাদ সম্মেলনে চুয়া জানান, তিনি এজন্য প্রধানমন্ত্রী ও অন্যান্য দলের নেতাদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে তিনি একথাও জানিয়ে দেন, এই কেলেঙ্কারির কারণে তিনি পদত্যাগ করবেন না। সিঙ্গাপুর সীমান্তের নিজের প্রদেশ জহোরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে চুয়া বলেন, "পর্ণো ছবির ওই লোকটি আমি নিজে এবং মেয়েটি আমারই বান্ধবী।" স্থানীয় 'স্টার' পত্রিকা দুটি পর্ণো ভিডিও খবর প্রকাশের কয়েক ঘন্টার পর তিনি এ ওই ভিডিও তার নিজের বলে স্বীকার করেন। স্টারের খবরে বলা হয়, ভিডিও গুলো ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চুয়া বলেন, "আমি জোর দিয়ে বলছি, ওই ভিডিও আমি নিজে তৈরি করিনি এবং কে এই কাজ করেছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে আমার স্ত্রী ও সন্তানেরা আমার কথা বিশ্বাস করেছে।" 'মালয়েশিয়ান চাইনিজ এসোসিয়েশন' (এমসিএ) নেতা ও জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী চুয়া জানান, এই বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাওয়ি, উপ প্রধানমন্ত্রী নাজিব রাজেক ও এমসিএ প্রেসিডেন্ট ওং কা তিংয়ের সঙ্গে দেখা করে আমি ক্ষমা চেয়েছি।" তিনি আরও বলেন, "সংবাদ মাধ্যমের কাছে আমি অনুরোধ করছি এই দুঃসময়ে তারা যেন আমার পরিবারের পাশে দাঁড়ায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.