২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের জন্য পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের চাপ

নির্ধারিত ৮ জানুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠান করার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বেনজিরের মৃত্যুকে কেন্দ্র করে পাকিস্তানে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সোমবার উদ্বেগ প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ওয়াশিংটন, জানুয়ারি ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নির্ধারিত ৮ জানুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠান করার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বেনজিরের মৃত্যুকে কেন্দ্র করে পাকিস্তানে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সোমবার উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্রবিভাগের মুখপাত্র টম ক্যাসি বলেছেন, "নির্বাচন নিরাপদভাবে এবং ইতিবাচকভাবে ৮ জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া উচিত।" মুশাররফের সাবেক ক্ষমতাসীন দল কদিন আগেই নির্বাচন ৬ থেকে ৮ সপ্তাহ পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল। তাছাড়া বেনজিরের মৃত্যুতে পাকিস্তানজুড়ে সহিংসতা, অস্থিরতার কারণেও নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ঘনিষ্ঠমিত্র দেশ পাকিস্তানের গণতান্ত্রিক সরকার পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ক্যাসি ওয়াশিংটনে বলেছেন, "যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দিয়ে যাচ্ছে। তবে সব দলগুলোর সর্বসম্মতিতে নির্বাচনে খানিকটা দেরী হলে কিংবা ৮ জানুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে অপারগতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আপত্তি করবে না।" ক্যাসি বলেন, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পাকিস্তানে নির্বাচনের একটি নির্দিষ্ট দিন ঠিক করা। নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেলে আমরা অবশ্যই চিন্তিত হয়ে পড়ব। নির্বাচন অনুষ্ঠানে দেরী হলেও অন্ত একটি নির্দিষ্ট দিন ঠিক করার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। সেইসঙ্গে হোয়াইট হাউস বেনজির হত্যাকাণ্ড তদন্তে পাকিস্তানকে সাহায্য করারও প্রস্তাব দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র স্কট স্ট্যাঞ্জেল বলেছেন, " পাকিস্তানের জনগণের স্বার্থেই বিষয়টির পূর্ণ তদন্ত হওয়া প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪২ঘ.