তেহরান, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা এড়াতে পরমাণু প্রকল্পের বিষয়ে তারা জাতিসংঘের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। ইরানের এক কর্মকর্তা রোববার একথা জানান। তবে তিনি অভিযোগ করেন, কিছু পশ্চিমা রাষ্ট্র আলোচনার প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টা করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলী হোসেইনী এক সংবাদ সম্মেলনে বলেন, "আইএইএ'র সঙ্গে সহযোগিতার যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে কিছু পশ্চিমা দেশ সেটা নস্যাৎ করার চেষ্টা করছে।"
তিনি বলেন, "এতে পশ্চিমা রাষ্ট্রগুলো লাভবান হবে না। তারা বরং আমাদের আরও সহিষ্ণু হতে সাহায্য করছে। তবে আইএইএ'র সঙ্গে সহযোগিতার বিষয়ে অনেকেই আমাদের পেছনে আছে।"
আলী হোসাইনী বলেন, সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে আইএইএ'র সঙ্গে আমরা ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাব। এক্ষেত্রে আমাদের কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রিরা ইরানের পক্ষে মধ্যস্ততাকারী আলী লারজানির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্ততাকারী হ্যাভিয়ার সোলানার প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময়ের মধ্যে ইরানের আগের পরমাণু কর্মসূচির বিষয়ে পরিস্কার হতে চেষ্টা করবে আইএইএ।
গত শুক্রবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসে বিশ্বের শক্তিধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে জাতিসংঘে ভোটাভুটিতে তারা বিলম্ব করতে সম্মত হন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্ততাকরী হ্যাভিয়ার সোলানার প্রতিবেদনের জন্য তারা নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করবে বলে সিদ্ধান্ত নেয়।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন চায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করুক। পরমাণু কর্মসূচি বন্ধের আন্তর্জাতিক দাবি উপেক্ষা করার জন্য ইারানকে শাস্তি দিতে এই নিষেধাজ্ঞা চায় তারা। ইরান তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসলেও পশ্চিমা বিশ্বের ধারণা, ইরান তলে তলে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে।
গত শুক্রবারের আলোচনার আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়ালটার স্টেইনমিয়ার সাংবাদিকদের বলেছিলেন, আন্তর্জাতিক স
bdnews24