২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ সাংবাদিককে কারাদণ্ড দিয়ে তোপের মুখে ভারতের বিচার বিভাগ

ভারতে কয়েকজন সাংবাদিক ও একজন কার্টুনিস্টকে কারাদণ্ড দেওয়ায় তোপের মুখে পড়েছে সে দেশের বিচার বিভাগ। দেশটির রাজনীতিবিদ, সাবেক বিচারক, মানবাধিকার ও সংবাদ মাধ্যমের কর্মীরা বিচার বিভাগের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ এবং আইন ঊর্ধ্বে উঠে কাজ করার অভিযোগ এনেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে কয়েকজন সাংবাদিক ও একজন কার্টুনিস্টকে কারাদণ্ড দেওয়ায় তোপের মুখে পড়েছে সে দেশের বিচার বিভাগ। দেশটির রাজনীতিবিদ, সাবেক বিচারক, মানবাধিকার ও সংবাদ মাধ্যমের কর্মীরা বিচার বিভাগের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ এবং আইন ঊর্ধ্বে উঠে কাজ করার অভিযোগ এনেছেন। অনেক সংবাদ ভাষ্যকার আইন ব্যবহার করে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ ও নিজেকে পরীক্ষার মুখোমুখি হওয়া থেকে রক্ষার জন্য বিচার বিভাগকে অভিযুক্ত করেছেন। রাজনীতিবিদ ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারক এ ভাষ্যকাররা এ বিষয়ে তদন্তের আহ্বানও জানান। দিল্লি থেকে প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা মিড ডে এর একটি ধারাবাহিক প্রতিবেদনে ওয়াইকে সাভারওয়ালের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ক্ষমতা ব্যবহার করে তার ছেলেকে ব্যবসায় লাভবান করাসহ বেশ কিছু অভিযোগ আনা হয়। এ ঘটনায় আদালত অবমাননার অভিযোগে পত্রিকাটির দুজন সম্পাদকসহ পত্রিকার প্রকাশক ও কার্টুনিস্টকে চার মাসের কারাদণ্ড দেয় দিল্লি হাইকোর্ট। পরে তারা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা সাপেক্ষে জামিন পান। শুক্রবার হিন্দুস্তান টাইমস পত্রিকা লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জীর উদ্ধৃতি দিয়ে জানায় যে তিনি বলেছেন, "তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা জানার প্রয়োজন নেই। দণ্ডাদেশ দেখে মনে হচ্ছে এ লোকগুলোকে সন্ত্রস্ত করার জন্যই আদালত এটা করেছে।" একইদিন দিল্লিতে প্রায় ৫০ জন সাংবাদিক আদালতের এ রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা মামলাটি বাতিলের দাবি করেন। এর আগে বৃহস্পতিবার ২৬ জন মানবাধিকার কর্মী ও সাংবাদিক এ মামলায় তাদের আসামি করার জন্য আদালতে আবেদন করেন। তবে তাদের আবেদন গ্রহণ করা হয়নি। দিল্লি হাইকোর্ট তার রায়ে বলেছে, সাভারওয়াল ওই সংবাদ কাহিনী প্রকাশের কয়েক মাস আগে অবসর নিলেও এ প্রতিবদন সুপ্রিম কোর্টের সুনাম ক্ষুণ