ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জনবিক্ষোভে সামরিক জান্তার নির্বিচার গুলিতে কমপক্ষে নয়জন নিহত হওয়ার পরও গণতন্ত্রের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ চলছে মিয়ানমারে। শুক্রবারও কঠোর সেনাটহল উপেক্ষা করে ইয়াঙ্গুনের রাজপথে নামার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। সেনা ট্রাক থেকে মাইকিং করে জনগণকে রাস্তায় না নামার জন্য সতর্ক করে দেওয়া হয়। তারপরও শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড জমায়েত হয়ে জান্তা বিরোধী শ্লোগান দেন সাধারণ মানুষ। এসব বিক্ষোভ দানা বাঁধতে না দিতে শুক্রবারও সেখানে গুলি চালানোর খবর পাওয়া গেছে।
ইয়াঙ্গুনের নগরকেন্দ্রসহ বিভিন্ন স্থানে কাঁটাতার ও ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা তৈরী করে রেখেছে সেনারা। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নগরকেন্দ্রের আশপাশে ছোট ছোট দলে একত্রিত হয়ে সেনাবাহিনীকে গালাগাল করছে মানুষ।
সেনাদের উদ্দেশ্য করে চিৎকার করে তারা বলছে,"সেনাবাহিনী তোমরা মর, আমরা শুধু গণতন্ত্র চাই, গণতন্ত্র।" সেনাদের এগিয়ে আসতে দেখলে দৌড়ে আশপাশের অলিগলিতে পালিয়ে যান এবং সেনাটহল সামনে এগিয়ে গেলে আবারও জড়ো হয়ে শ্লোগান দেন তারা।
বিক্ষোভকারীরা বলছেন, লাগাতার গ্রেপ্তার অভিযান, রাস্তায় রাস্তায় বিপুল ব্যারিকেড, স্থানে স্থানে সেনা চৌকি বসিয়ে ইয়াঙ্গুনে যে পরিমাণ প্রতিবন্ধকতা তৈরী করা হেয়েছে তাতে গত সপ্তাহের মতো বড় ধরনের বিক্ষোভ সমাবেশ প্রায় অসম্ভব। তবে একইসঙ্গে গণতন্ত্রের পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন তারা।
এদিকে, শান্তপূর্ণ জনবিক্ষোভে লাগামহীন নিপীড়ন ও হত্যাযজ্ঞে বিশ্বস
bdnews24