২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার জান্তার নিন্দায় আন্তর্জাতিক স

মিয়ানমারে চলমান জনবিক্ষোভের প্রেক্ষিতে সামরিক জান্তার কঠোর সমালোচনা করে অবিলম্বে দেশটিতে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। জাতিসংঘ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মিয়ানমারে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মঙ্গলবার। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বুধবার মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। এর আগে মঙ্গলবার তিনি ইউরোপীয় ইউনিয়নকে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপর আহ্বান জানান। এছাড়া বিভিন্ন মানবাধিকার সংগঠন ও অধিকার গ্র"পগুলো মিয়ানমারে মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা জানিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে চলমান জনবিক্ষোভের প্রেক্ষিতে সামরিক জান্তার কঠোর সমালোচনা করে অবিলম্বে দেশটিতে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। জাতিসংঘ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মিয়ানমারে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মঙ্গলবার। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বুধবার মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। এর আগে মঙ্গলবার তিনি ইউরোপীয় ইউনিয়নকে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপর আহ্বান জানান। এছাড়া বিভিন্ন মানবাধিকার সংগঠন ও অধিকার গ্র"পগুলো মিয়ানমারে মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা জানিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত ভিক্ষু-জনতার বিক্ষোভে গুলি চালালে বুধবার কমপক্ষে ২ জন নিহত ও আরও পাঁচজন গুলিবিদ্ধ হন। বিক্ষোভ দমাতে সেনা-পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত হন আরও বহু সংখ্যক মানুষ। গ্রেপ্তার করা হয় কমপক্ষে ২০০ ভিক্ষু-ছাত্র-তরুণকে। ব্রিটেন: ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বুধবার বলেছেন, "আমি আশা করছি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দ্রুত বৈঠকে বসবে, আজকেই বৈঠকে বসবে এবং বিষয়টি (মিয়ানমারের পরিস্থিতি) আলোচনা করবে এবং কি ব্যবস্থা নেওয়া যায় তা খুঁেজ বের করবে। সবার আগে যা করা উচিৎ তা হল জাতিসংঘ দূতকে বার্মায় (মিয়ানমার) পাঠানো।" ব্রিটেনে লেবার পার্টির সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি জানান, দেশটির ওপর সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিশদ আলোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাউন বলেন,"সারা বিশ্ব এখন মিয়ানমারকে দেখছে এবং এর অবৈধ ও নিপীড়ক শাসকদের জানা উচিত বিশ্ববাসী বিষয়টিকে অবশ্যই আমলে নেবে। মানবাধিকারের বিষয়টিকে তুচ্ছজ্ঞান করা ও এরকম বেপরোয়া লঙ্ঘন করার দিন শেষ হয়ে গেছে।" এর আগে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর প্রধানের কাছে লেখা এক চিঠিতে "মিয়ানমার সরকারের আচরণ আমরা নজরে রাখছি এবং কোন দুষ্কর্ম দেখতে পেলে আমরা দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করব- এ হুঁশিয়ারি দিতে" অবিলম্বে একটি সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন ব্রাউন। যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ভাষণে এ ঘোষণার পাশাপাশি অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণ করার আহ্বান জানান তিনি। বুশ বলেন, "মিয়ানমারের সামরিক জান্তা সরকার এবং তার সমর্থকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো কঠোর করবে।" তিনি বলেন, " মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আরো স