বেইজিং, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে সাাতের জন্য জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে তিরস্কার করেছে চীন। চীন দাবি করেছে, এর ফলে দিপীয় সম্পর্কের যে তি হয়েছে তা পূরণে জার্মানিকেই পদপে নিতে হবে।
জার্মানির চ্যান্সেলর আ্যঞ্জেলা মার্কেল গত রোববার তার দফতরে তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার সঙ্গে সাাৎ করেন। মার্কেলের মুখপাত্র জানান, সাাতে 'ব্যক্তিগত' আলোচনাই হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইয়ু এক সংবাদ সম্মেলনে বলেন, "চীনের একের পর এক প্রতিবাদ সত্ত্বেও অ্যাঞ্জেলা মার্কেল দালাই লামার সঙ্গে সাাৎ করায় চীন খুবই অসন্তুষ্ট। তিনি জানান, দালই লামা দীর্ঘদিন ধরে চীনকে বিভক্ত করতে এবং দেশটির জাতিগত সংহতি নষ্ট করার জন্য কাজ করছেন।"
তিনি বলেন, "এটা শুধু চীনের অভ্যন্তরীন বিষয়ে হস্তপেই নয়, এর ফলে চীনের জনগণ ব্যথিত হয়েছে এবং দু'দেশের সম্পর্কে বড় ধরনের তি হয়েছে।"
জিয়াং ইয়ু আরো বলেন, "আমরা চাই জার্মানির ভুল সিদ্ধান্তের কারণে দুদেশের সম্পর্কের যে তি হয়েছে তা কাটিয়ে উঠতে তারা দ্রুত ও কার্যকর পদপে নেবে।"
দালাই লামার সঙ্গে মার্কেলের সাাতের আগে বেইজিংয়ে নিযুক্ত জার্মান রষ্ট্রদূতকে ডেকে চীন জানিয়েছিল তার চায়না মার্কেল তার সঙ্গে সাাৎ করুক।
চীন দালাই লামাকে 'বিচ্ছিন্নতাবাদী' অভিহিত করলেও তিনি দাবি করেন তিব্বতের বৃহত্তর শায়ত্বশাসনের জন্য তিনি লড়াই করছেন। এক ব্যর্থ অভ্যুত্থানের পর ১৯৫৯ সালে তিনি হিমালয়ের তিব্বত অঞ্চলে চলে যান। তিব্বতের বৌদ্ধদের কাছে তিনি খুবই জনপ্রিয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭২৩ঘ.
bdnews24