২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে সিরিয়াকে আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে সিরিয়া ও অন্যান্য আরব দেশকে আমন্ত্রণ জানানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আরব দেশগুলোকে সহিংসতা পরিহার করে সংঘর্ষের প্রকৃত সমাধান খোঁজারও পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওয়াশিংটনে নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে সিরিয়া ও অন্যান্য আরব দেশকে আমন্ত্রণ জানানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আরব দেশগুলোকে সহিংসতা পরিহার করে সংঘর্ষের প্রকৃত সমাধান খোঁজারও পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের আয়োজিত শান্তি সম্মেলনে ফিলিস্তিন কর্তৃপক্ষ, সিরিয়া, লেবানন , কাতার, সৌদি আরব, জর্ডান এবং মিশর নিয়ে গঠিত আরব লীগ প্যানেলের সদস্যদের সাধারণ আমন্ত্রিত অতিথি হিসাবেই দেখছেন। আরব লীগ প্যানেলের এই দেশগুলোর মধ্যে কেবল দুটো দেশের সঙ্গেই ইসরায়েলের পূর্ণ সম্পর্ক আছে। আর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের ঘোর বিরোধ চলছে। সিরিয়া ফিলিস্তিনি জঙ্গি দলগুলোকে অর্থ ও অস্ত্র সাহায্য দিচ্ছে এবং এভাবে ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়া নস্যাৎ করছে বলে অভিযোগ আছে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রাইস বলেন, "এই বৈঠকে অংশ নিতে আসলে এর সঙ্গে কিছু দায়দায়িত্বও বর্তাবে। কাজেই সম্মেলনে যারা আসবে তাদের কাছ থেকে প্রকৃতই ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার সমাধান খোঁজায় সাহায্য করার দৃঢ়প্রত্যয়ই আমরা আশা করব। আর এজন্য অবশ্যই সহিংসতা পরিহার করতে হবে। আর তা হলেই বলা যাবে তারা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করছে।" যুক্তরাষ্ট্র চায় অন্যান্য আরব রাষ্ট্রগুলোও সম্মেলনে যোগ দিক। ইসরায়েল ও এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিক আসন্ন এই শান্তি সম্মেলন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০১ঘ.