২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের বিখ্যাত মুকাভিনেতা মার্সেল মার্সিউ মারা গেছেন

ফ্রান্সের বিশ্ব বিখ্যাত মুকাভিনেতা মার্সেল মার্সিউ ৮৪ বছর বয়সে রোববার মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ফরাসি এই মুকাভিনেতা তার শিল্প প্রদর্শনের জন্য বিশ্বের অনেক দেশ সফর করেছেন। এছাড়া ক্যামেরায় তার অত্যাধিক উপস্থিতি বিশ্বজুড়ে তার নীরব শিল্পকে জনপ্রিয় করে তোলে। তার ব্যঙ্গাত্মক ও বিষাদরস সমৃদ্ধ মুখসের আবেদন পৃথিবীজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। প্রতিটি দর্শক ফরাসি এই শিল্পীর অভিনয় নিজের মতো করে ব্যাখ্যা করতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

প্যারিস, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের বিশ্ব বিখ্যাত মুকাভিনেতা মার্সেল মার্সিউ ৮৪ বছর বয়সে রোববার মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ফরাসি এই মুকাভিনেতা তার শিল্প প্রদর্শনের জন্য বিশ্বের অনেক দেশ সফর করেছেন। এছাড়া ক্যামেরায় তার অত্যাধিক উপস্থিতি বিশ্বজুড়ে তার নীরব শিল্পকে জনপ্রিয় করে তোলে। তার ব্যঙ্গাত্মক ও বিষাদরস সমৃদ্ধ মুখসের আবেদন পৃথিবীজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। প্রতিটি দর্শক ফরাসি এই শিল্পীর অভিনয় নিজের মতো করে ব্যাখ্যা করতে পারেন। মার্সেল মার্সিউ এক সময় বলেছিলেন, সঙ্গীতের মতো মুকাভিনয়ও কোনো রাষ্ট্রীয় ও ভৌগলিক সীমানার মধ্যে আবদ্ধ নয়। তিনি বলেন, "হাসি ও কান্না যদি মানুষের সাধারণ বৈশিষ্ট্য হয়ে থাকে তাহলে সব সংস্কৃতির মানুষ মুকাভিনয় পছন্দ করবে।" গায়ে ডোরাকাট জার্সি ও মাথায় হ্যাট পরে মুখোসে ঢাকা ধুসর মুখে মঞ্চে তার পটু পায়ের নিঃশব্দ পদবিক্ষেপ দর্শকদের বিমোহিত করে। আর মঞ্চের বাইরে রোগা গড়নের মার্সিউ ছিলেন চটপটে মানুষ। সব সময় কথাবাত্রার মধ্যে দিয়ে তিনি যেন তার মঞ্চের নীরব শিল্পের ব্যাখ্যা দিয়ে চলেন। তিনি বলেছিলেন, "মুকাভিনয়ে শরীরের প্রতিটি অঙ্গের নড়াচড়ার মধ্য দিয়ে আত্মার সবচেয়ে গোপন আকাঙ্খাগুলো প্রকাশ পায়।" ৬০ বছর আগে তার সৃষ্টি বিষাদময় চরিত্র 'বিপ' আজও অনবদ্য। তার মৃত্যুর পর প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলোঁ এক বিবৃতিতে বলেন, "বিপ চরিত্রের মধ্য দিয়ে মার্সিউ চিরদিন অমর হয়ে থাকবেন। তিনি বিশ্বে জনপ্রিয় অন্যতম ফরাসি শিল্পী। মারকিউয়ের জন্ম স্টার্সবুর্গে ১৯২৩ সালের ২২ মার্চ। তিনি বেড়ে ওঠেন লিলি শহরে। তার বাবা সেখানে কসাইয়ের কাজ করতেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরু হওয়ার পর নাৎসি বাহিনী তার বাবাকে বন্দি করে হত্যা করে। ১৯৪৪ সালে মারকিউ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৪৬ সালে মার্সিউ প্রখ্যাত মুকাভিনেতা চার্লস ডুলিন ও এটেইনি ডেকরোক্সের কাছে অভিনয় শিখতে শুরু করনে। মার্সিউ নিজে মুকাভিনয় কোম্পানি প্রতিষ্ঠা করেন ১৯৪৮ সালে। এরপর তিনি তার সহশিল্পীদের নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে মুকাভিনয় প্রদর্শন করে বেড়ান। মার্সিউ অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে আমেরিকান পরিচালক মেল ব্র"কসের 'সাইলেন্ট মুভি' ছবিতে তার সরব চুম্বকনাট্যের চরিত্রটি খুবই জনপ্রিয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪৮ঘ.