২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-বিরোধী লড়াইয়ে মুসলিম বিশ্বকে জাওয়াহিরির আহবান

আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম বিশ্বকে নতুন করে আহবান জানিয়েছেন আল-কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি। বৃহস্পতিবার প্রকাশিত নতুন এক ভিডিও টেপে তিনি এই আহবান জানান। এতে তিনি বিশ্বব্যাপী ইসলামি গেরিলাদের অভিযানের প্রশংসা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

দুবাই, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম বিশ্বকে নতুন করে আহবান জানিয়েছেন আল-কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি। বৃহস্পতিবার প্রকাশিত নতুন এক ভিডিও টেপে তিনি এই আহবান জানান। এতে তিনি বিশ্বব্যাপী ইসলামি গেরিলাদের অভিযানের প্রশংসা করেন। নাইন ইলেভেন হামলার ছয় বছরপূর্তি উপলক্ষ্যে প্রকাশিত নতুন ভিডিও চিত্রে জাওয়াহিরি বলেন, "হে মুসলিম জাতি, তোমরা মুহাম্মাদের বিজয় পতাকাতলে মিলিত হও। ধর্মযুদ্ধ ঘোষণাকারী প্রেসিডেন্ট বুশের বিরুদ্ধে ঐক্য গড়ে তোল।" তিনি আরও বলেন, "মুজাহিদীনদের সাহায্যে এগিয়ে যাও। তাদের হাতে অস্ত্র তুলে দাও, তাদেরকে আশ্রয় দাও, তাদের রক্ষা কর এবং আমেরিকার ক্ষমতার ভয়ে ভীত হয়ো না। তাদের ওপর হামরার পর বোঝা গেছে তাদের শক্তি অস্ত্রের, নীতি-নৈতিকতা ও আদর্শের নয়।" নতুন এই ভিডিওতে আল-কায়েদা নেতা জাওয়াহিরি আফগানিস্তান, উত্তর আফ্রিকা, সোমালিয়া, চেচনিয়া ও ইরাকে আল-কায়েদা সংশ্লিষ্ঠ গ্র"পগুলোর কাজের প্রশংসা করেন। গত জুলাইতে আধ্যত্মিক গেরিলা নেতা আব্দুল রশিদ গাজীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি পাকিস্তানিদের প্রতি আহবান জানান। তিনি বলেন, "পাকিস্তানি সেনাবাহিনীকে জানাও, গাজী ও তার ছাত্রদের হত্যা এবং তার সমজিদ ও দুটি মাদ্রাসা ধ্বংস করে সেনাবাহিনীর ইতিহাস লজ্জায় ঢেকে গেছে। হত্যকারীদের শাস্তির মাধ্যমে কেবল এই লজ্জা থেকে মুক্তি সম্ভব।" ইসলামাবাদের লাল মসজিদে গত জুলাইতে সেনাবাহিনীর অভিযানে রশিদ গাজী ও তার কমপক্ষে ৭৫ সমর্থক নিহত হয়েছিলেন। এছাড়া সুদানের সংঘাতময় দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী নিয়োজিত করা হলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জাওয়াহিরি সুদানের মুসলমানদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির তার মুসলমান ভাইদের ত্যাগ করেছেন এবং তাদের রক্ষায় কোনো পদক্ষেপই নেননি। ৯/১১র ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আল-কায়েদার গণমাধ্যম শাখা 'আশ-সাহাব' চলতি মাসে এ নিয়ে তিনটি ভিডিও প্রকাশ করলো। বৃহস্পতিবার আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের নতুন একটি ভিডিও প্রকাশের খবর জানিয়েছে একটি ইসলামি ওয়েবসাইট। তারা শিগগির নতুন এই ভিডিও প্রকাশ করবে। এতে লাদেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ ও সেদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে ওয়েবসাইটটি জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩৯ঘ.