২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য সম্মেলন সফল করার অঙ্গীকার রাইসের

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনকে জরুরি ভিত্তিতে সফল করার অঙ্গীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস। বৃহস্পতিবার তিনি এই অঙ্গীকার করে বলেন, "যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন এবং ইরায়েল এ লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সক্রিয় মনোভাব নিয়ে কাজ করবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

রামাল্লাহ, পশ্চিমতীর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনকে জরুরি ভিত্তিতে সফল করার অঙ্গীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস। বৃহস্পতিবার তিনি এই অঙ্গীকার করে বলেন, "যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন এবং ইরায়েল এ লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সক্রিয় মনোভাব নিয়ে কাজ করবে।" রাইস আরও বলেন, "আমি কাজ করব এবং আমি জানি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও কাজ করবেন। তারা জরুরি ভিত্তিতে যথেষ্ট সক্রিয়ভাবেই কাজ করবেন। সফল বৈঠকের জন্য মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করতেই কাজ করে যাবেন তারা।" ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর রাইস সাংবাদিকদের একথা বলেন। তবে তার বক্তব্যে রাইস ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিরোধপূর্ণ ইসুগুলোতে মতভেদ দূর হওয়া এবং একটি যৌথ বিবৃতি ইসু হওয়ার কোনো আভাস দেননি। মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে এরকম একটি যৌথ বিবৃতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অগ্রগামী সম্ভাবনা দেখতে চাইছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টায়ই রাইস বৃহস্পতিবার আব্বাসের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ওলমার্টের সঙ্গে বৈঠক শেষে রাইস আব্বাসের সঙ্গে বৈঠক করতে পশ্চিম তীরের রামাল্লায় যান। এরপর তিনি আবার ইসরায়েলে ফিরে যাবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪২ঘ.