২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরুতে গাড়ী বোমা হামলায় ৫ জন নিহত

বৈরুতে গাড়ী বোমা হামলায় বুধবার অন্ততপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন সিরিয়াবিরোধী এক এমপি। নাম এনটোইনে ঘানেম। নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে। খ্রীস্টান ফালাং পার্টির সদস্য ঘানেম ছাড়াও বোমা হামলায় আরও ৩ জন আহত হয়েছে। ঘানেমকে উদ্দেশ্য করেই বোমা হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। টেলিভিশন চিত্রে ঘটনাস্থলে কয়েকটি জ্বলন্ত গাড়ী এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে। সিন এল ফিল এলাকার মেট্রোপলিটন হোটেলের কাছে এই বোমা হামলা হয়। নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

বৈরুত, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বৈরুতে গাড়ী বোমা হামলায় বুধবার অন্ততপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন সিরিয়াবিরোধী এক এমপি। নাম এনটোইনে ঘানেম। নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে। খ্রীস্টান ফালাং পার্টির সদস্য ঘানেম ছাড়াও বোমা হামলায় আরও ৩ জন আহত হয়েছে। ঘানেমকে উদ্দেশ্য করেই বোমা হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। টেলিভিশন চিত্রে ঘটনাস্থলে কয়েকটি জ্বলন্ত গাড়ী এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে। সিন এল ফিল এলাকার মেট্রোপলিটন হোটেলের কাছে এই বোমা হামলা হয়। নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে। আগামী সপ্তাহে লোবানন পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় চলার মাঝে এই হামলার ঘটনা ঘটল। ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর থেকে লেবানন চরম রাজনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। গত আড়াই বছরে বৈরুতে কয়েকদফা বোমা হামলা হয়েছে। এগুলোর বেশিরভাগেরই লক্ষ্য ছিলেন সিরিয়া-বিরোধী রাজনীতিবিদরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/ ২২০৪ঘ.