২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওবাদীদের ফেরাতে আশাবাদী নেপাল সরকার

মাওবাদী গেরিলারা অন্তবর্তী সরকার থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের আবার সরকারে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী নেপালের ক্ষমতাসীন জোট। মাওবাদীদের সঙ্গে এ ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 02:21 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

কাঠমান্ডু,সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মাওবাদী গেরিলারা অন্তবর্তী সরকার থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের আবার সরকারে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী নেপালের ক্ষমতাসীন জোট। মাওবাদীদের সঙ্গে এ ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে তারা। মাওবাদীদের সরকারে ফিরিয়ে এনে নির্বাচনে যোগদানের মধ্য দিয়ে দেশে রাজতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে রাজি করানোর জন্য বুধবার জরুরি বৈঠক ডাকে সরকার। নেপালের শান্তি ও পুনর্গঠন মন্ত্রী রাম চন্দ্র পৌদেল রয়টার্সকে বলেন, "আমরা আবার নতুন করে মাওবাদীদের সঙ্গে কথা বলব এবং তাদেরকে সরকারে ফিরিয়ে এনে নির্বাচনে অংশ নিতে রাজি করাব।" বৈঠকের পর নেপালের ২য় বৃহত্তম রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) এর সাধারন সম্পাদক মাধব কুমার নেপাল বলেন, "আমাদের আলোচনা ইতিবাচক হয়েছে এবং আরও বৈঠক চলবে।" নেপালের শান্তি ও পুনর্গঠন বিষয়ক মন্ত্রী রাম চন্দ্র পৌদেল বলেছেন, " ৮ টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং শান্তি প্রক্রিয়া ও গণতন্ত্রকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হয়েছেন।" বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানার জন্য কোনো মাওবাদী নেতাকে পাওয়া যায়নি। এর আগে মাওবাদীরা মঙ্গলবার জানায়, রাজতন্ত্র বিলুপ্তির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হওয়ায় তারা এই অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে গেছে। মাওবাদীদের এ পদক্ষেপের ফলে গত বছর সম্পাদিত শান্তি চুক্তিটি বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। ওই চুক্তিতে মাওবাদী গেরিলারা নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ণের উদ্দেশ্যে জাতীয় নির্বাচনে অংশ নিতে রাজি হয় এবং সরকারে যোগ দেয়। আগামী ২২ নভেম্বর অনুষ্ঠেয় ওই নির্বাচনের মাধ্যমেই একটি বিশেষ পার্লামেন্ট গঠন করার কথা। ওই বিশেষ পার্লামেন্টেই নতুন সংবিধান প্রণয়ন এবং রাজতন্ত্রের ভবিষ্যতও নির্ধারণ হওয়ার কথা। নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রিপরিষদের মাওবাদী সদস্য দেব গুরাং রয়টার্সকে বলেন, "আলোচনা সফল না হওয়ায় আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের পদত্যাগপত্রগুলো জমা দিয়েছি।" মাওবাদীরা দাবি জানিয়ে আসছে যে, আগামী ২২ নভেম্বরের নির্বাচনের আগে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে। একইসঙ্গে তারা অভিযোগ করে আসছে যে রাজা জ্ঞানেন্দ্র এবং তার সমর্থকরা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। মাওবাদীদের বেশিরভাগই এখন অস্ত্র সমর্পণ করে জাতিসংঘের তত্বাবধানে রয়েছে। কিন্তু পৌদেল সতর্ক করে দিয়ে বলেছেন, "সাবেক মাওবাদী বিদ্রোহীরা এখনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আর এটাই মারাত্মক ব্যাপার।" মাওবাদীরা গত সোমবার নেপালজুড়ে প্রতিবাদ বিক্ষোভে নামার অঙ্গীকার করে। ৪ অক্টোবর থেকে সাধারন ধর্মঘট শুরুরও কর্মসূচি নেয় তারা। জাতিসংঘ সাবেক মাওবাদী বিদ্রোহীদের প্রতিশ্র"তি রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি তাদের যোদ্ধাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে রাজনৈতিক বিক্ষোভ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কাঠমান্ডুতে আতঙ্ক বিরাজ করছে। জনগণ আবারও দেশজুড়ে সহিংসতা শুরুর আশঙ্কা করছে। ৪৮ বছর বয়স্ক এক দোকানদার রত