জেরুসালেম, সেপ্টেম্বও ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামাস অধিকৃত গাজা উপত্যকাকে 'শত্র" এলাকা' ঘোষণা করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ। এর বদৌলতে শত্র" এলাকায় জ্বালানিসহ সব ধরনের নাগরিক সেবা সরবরাহ বন্ধ করবে ইসরায়েল। বুধবার মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে। হামাস ইসরায়েলের এই সিদ্ধান্তকে 'যুদ্ধ ঘোষণা' সামিল বলে অভিহিত করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানান, গাজা থেকে ফিলিস্তিন বিদ্রোহীদের ইসরায়েলি ভূখণ্ডে রকেট নিক্ষেপের শাস্তি স্বরূপ তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ৩৮ বছর দখলে রাখার পর ২০০৫ সালে এই এলাকা থেকে ইসরায়েলি সেনা ও বসতিস্থাপনকারীদের প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু এখানকার ১৫ লাখ মানুষ এখনো পানি-বিদ্যুৎসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে ইসরায়েলের ওপর নির্ভরশীল।
ইসরায়েলি এক রাজনীতিবীদ জানান, নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত হয়েছে হামাসের দখলে থাকা গাজায় জ্বালানি ও কিছু বাণিজ্যিক পণ্য সরবরাহ কমিয়ে দেওয়া হবে। তবে তিনি জানান, এই মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ বিঘি
bdnews24