২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের উর্দি ছাড়ার পরিকল্পনায় বেনজিরের বিস্ময়

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো মঙ্গলবার বলেছেন, সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরিকল্পনার খবরে তিনি বিস্মিত হয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, মুশাররফ গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পদক্ষেপ না নিলে তার দল পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো মঙ্গলবার বলেছেন, সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরিকল্পনার খবরে তিনি বিস্মিত হয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, মুশাররফ গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পদক্ষেপ না নিলে তার দল পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে পারে। পাকিস্তানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া বেনজির ভুট্টো নির্বাসনে থাকলেও পাকিস্তান পিপল'স পার্টির (পিপিপি) নেতৃত্ব দিচ্ছেন। তিনি আশা করছেন, আট বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অক্টোবরে দেশে ফেরার। বেনজির গত কয়েক মাস ধরে মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি করার জন্যও আলাপ-আলোচনা চালিয়ে আসছেন। সেসব আলোচনায় তিনি জোর দিয়ে বলে আসছেন যে, ১৫ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই মুশাররফকে সামরিক পদটি ছেড়ে দিতে হবে। মঙ্গলবার এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে বেনজির বলেন, "কিন্তু তিনি এখনও কাজটি করেননি। প্রেসিডেন্ট হওয়ার পর মুশাররফ উর্দি ছাড়বেন