তেহরান, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য নীতি ব্যর্থ হয়েছে মন্তব্য করে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরাকে গণহত্যার জন্য বুশ ও অন্যান্যদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে।
তেহরান বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ভক্তদের সামনে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। বক্তৃতাটি রাষ্ট্রীয় টেলিভিশন সরাসরি প্রচার করে।
খোমেনি বলেন, "ইরাক, লেবানন ও ফিলিস্তিনে আমেরিকা ব্যর্থ হয়েছে। মধ্যপ্রাচ্যে তাদের নীতি কাজে আসেনি।"
তিনি আরও বলেন, আমি নিশ্চিত, "ইরাকে বর্বরাতার অপরাধে বুশ ও মার্কিন প্রশাসনের কর্তা ব্যক্তিরা একদিন আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হবেন।"
ওয়াশিটনের অভিযোগ অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে ইরান ইরাকের শিয়া গেরিলাদের সাহায্য করছে ও পুুরো মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসবাদ ছড়াতে ভূমিকা রাখছে।
খামেনি বলেন, "এই অঞ্চলে আমেরিকার ক্ষমতার দাপট শেষ হয়ে আসছে। তারা এখন ইরাক থেকে পালাবার পথ খুঁজছে।"
ইরানের পারমাণূ কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ চলছে। আমেরিকার অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে। যদিও ইরানের দাবি তারা জ্বালনি উৎপাদনের জন্যই এই কর্মসূচি চালাচ্ছে।
এ নিয়ে ইরানের ওপর জাতিসংঘ দু'বার অবরোধ আরোপ করেছ। তৃতীয় অবরোধের বিষয়ে আলোচনার জন্য বিশ্ব শক্তিগুলো আগামী ২১ সেপ্টেম্বর ওয়াশিংটনে আলোচনায় বসার কথা আছে।
খামেনি বলেন, "ইসলামী বিপ্লবের পর থেকে ইরান অবরোধ প্রতিহত করে এসেছে। অবরোধের মধ্যেই ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০২ঘ.
bdnews24