কাবুল সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে শুক্রবার ১০ জন তালেবান জঙ্গি হত্যার দাবি করেছে আফগান-মার্কিন বাহিনী। মার্কিন বাহিনী একথা বলেছে। আফগানিস্তানে জঙ্গি তৎপরতা বাড়তে থাকার মাঝে এই সংঘর্ষে সর্বশেষ এতজন তালেবান নিহত হল।
হেলমান্দ প্রদেশের সন্দেহজনক জঙ্গি আস্তানায় সেনা অভিযানে নিহত হয়েছে ৫ তালেবান জঙ্গি। ওদিকে, গজনী প্রদেশের জঙ্গি আস্তানায় সেনা অভিযানে মারা পড়েছে আরও ৫ জঙ্গি। এক মার্কিন সামরিক মুখপাত্র একথা জানিয়েছেন।
হেলমান্দের অভিযানে মার্কিন বাহিনী আফিম এবং রকেট চালিত গ্রেনেডও উদ্ধার করেছে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বুধবারের অভিযানে মার্কিন বাহিনী ৪৫ জন তালেবান জঙ্গিকে হত্যার দাবি করার পর শুক্রবার ১০ তালেবানকে হত্যার ওই দাবি জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৪ঘ.
bdnews24