দুবাই,ওয়াশিংটন, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন ইরাক যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের জনগনকে ইসলাম ধর্ম গ্রহনের আাহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, সামরিক ও অর্থনৈতিক শক্তি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ঝুঁকির মধ্যেই আছে। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদার হামলার ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া একটি ভিডিও ফুটেজে পলাতক আল কায়েদা নেতা এসব কথা বলেছেন। তবে সেখানে যুক্তরাষ্ট্রকে তিনি সুনির্দিষ্ট কোনো হুমকি দেননি।
প্রায় তিন বছরের মধ্যে প্রথম এই ভিডিও উপস্থিতিতে বিন লাদেন বলেছেন, ইরাক যুদ্ধের ক্ষতিগুলো অস্বীকার করার মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের মতোই ভুল করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।
এদিকে, এপেক সম্মেলন উপলক্ষ্যে অস্ট্রেলিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট বুশ বলেছেন, " আমরা যে বিপদজনক বিশ্বে বসবাস করছি তারই একটি স্মারক এই (ভিডিও) বার্তা। পাশাপাশি এটা আমাদের এ কথাও মনে করিয়ে দেয় যে জনগণকে রক্ষার জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, "প্রাথমিক বিচার-বিশ্লেষণে মনে হচ্ছে ভিডিও টেপটির কণ্ঠস্বর ওসামা বিন লাদেনেরই।"
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে বিন লাদেন ওই ভিডিও টেপে বলেছেন, "ইরাক যুদ্ধ বন্ধ করার দুটি উপায় আছে। প্রথমটি আমাদের কাছে এবং আপনরাদের বিরুদ্ধে যুদ্ধ ও হত্যা বাড়ানোর মাধ্যমে তা অব্যাহত থাকবে। আর দ্বিতীয় উপায়টি রয়েছে আপনাদের হাতে। তা হচ্ছে, আমেরিকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করে ইসলাম গ্রহণ করা।"
বিন লাদেন বলেন, "আমি আপনাদের ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানাচ্ছি।"
ভিডিও টেপে আল কায়েদা নেতা আরও বলেছেন, সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি এবং সর্বাধুনিক সামরিক প্রযুক্তি থাকা সত্ত্বেও মাত্র ১৯ জন যুবকের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র।
প্রায় ৩০ মিনিটের ওই ভিডিও টেপটির কিছু অংশ শুক্রবার রাতে আল-জাজিরা টেলিভিশনে স
bdnews24