২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মণিপুরে জাতিগত সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে গত সপ্তাহে বিচ্ছিন্নতাবদী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৫ আদিবাসী নিহতের ঘটনাকে কেন্দ্র করে দূর্গম এই এলাকায় বড় ধরনের জাতিগত সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 11:15 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

গৌহাটি, ভারত, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে গত সপ্তাহে বিচ্ছিন্নতাবদী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৫ আদিবাসী নিহতের ঘটনাকে কেন্দ্র করে দূর্গম এই এলাকায় বড় ধরনের জাতিগত সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নাগাল্যান্ড রাজ্যের বিচ্ছিন্নতাবাদীরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এই অংশের একটি বড় এলাকায় শায়ত্বশাসনের দাবিতে সংগ্রাম করছে। এর মধ্যে মনিপুর রাজ্যের একটি অংশও আছে। এখানে বসবাসকারীদের অধিকাংশ অদিবাসী কুকি। বিগত দিনগুলোতে এরাই নাগা বিদ্রোহীদের হামলার শিকার হয়েছেন। ১৯৯৭ সালে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের আগে বিদ্রোহীরা কমপক্ষে এক হাজার কুকিকে হত্যা করে এবং জ্বালিয়ে দেয় মনিপুরের প্রায় তিনশ গ্রাম। ভারতের উত্তর-পূর্বঞ্চলীয় এই রাজ্যগুলোতে অধিকাংশ আদিবাসীদের বসবাস। এদের অভিযোগ কেন্দ্রীয় সরকার তাদের অঞ্চল থেকে বিভিন্ন সম্পদ নিয়ে গেলেও তাদের এলাকায় কোনো উন্নতি হচ্ছে না। এ কারণে বিভিন্ন অদিবাসী গোষ্টি শায়ত্বশাসনের দাবিতে গেরিলা সংগ্রাম চালিয়ে আসছে। কুকিদের জন্য শায়ত্বশাসনের দাবিতে আন্দোলন করছে কুকি লিবারেশন আর্মি (কেএলএ)। গত কিছুদিনে নাগা বিদ্রোহীদের হামালায় কুকিরা নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার নাগা বিদ্রোহী সংগঠন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (আইজ্যাক-মুইভা) বা (এনএসসিএন-আইএম) এর কাছে ক্ষতিপূরণ দাবি করেছে কেএলএ। কেএলএ-এর তথ্য সম্পাদক মালসাম কুকি এনএসসিএন-আইএমকে সতর্ক করে দিয়ে বলেছেন, "আমাদের দাবি পূরণ না হলে আমরাও তাদের বিরুদ্ধে উচিৎ ব্যবস্থা নেবো"। 'বহত্তর নাগাল্যান্ডে' নিজেদের শাসন কায়েম করার দাবিতে এনএসসিএন-আইএম দীর্ঘদিন সংগ্রাম করছে। নাগল্যান্ড ছাড়াও পাশ্ববর্তী মনিপুর, আসাম ও অরুনাচল প্রদেশের নাগা অধ্যুষিত বিভিন্ন অংশকে একত্রিত করে তারা বহত্তর নাগাল্যান্ড প্রতিষ্ঠা করতে চায়। মনিপুরের রজধানী ইম্ফল থেকে 'কুকি মুভমেন্ট ফর হিউম্যান রাইটস' এর নেতা সাতখোকাই চোংলই টেলিফোনে সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, "গত সপ্তাহের হতাহতের ঘটনায় কুকিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা বিক্ষুব্ধ। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।" সংঘাত এড়ানোর জন্য কর্তৃপক্ষ মনিপুরের আদিবসী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭০৪ঘ.