কাবুল, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে বিদ্রোহীদের একটি সদরদপ্তর ধ্বংস করে দিয়ে ২৫ জন গেরিলা হত্যার দাবি করেছে মার্কিন-আফগান বাহিনী। দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে শনিবার চালানো অভিযানে ২৫ গেরিলা নিহত হয় বলে মার্কিন বাহিনী রোববার জানিয়েছে।
মার্কিন বাহিনী জানায়, দক্ষিণাঞ্চলীয় শহরের কান্দাহারের ১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আশোখ গ্রামে অবস্থিত বিদ্রোহী শিবিরের একটি সদর দফতরে শনিবার রাতে যৌথবহিনী অভিযান চালায়। এ সময় বিমান বাহিনী তাদের সহায়তা করে।
মার্কিন বাহিনী আরও জানায়, ৭টি ভবনের সমন্বয়ে গঠিত ওই সদর দফতরে কয়েকজন গেরিলা নেতা অবস্থান করছেন বলে গোয়েন্দা সূত্র তাদের অবহিত করে। সা
bdnews24