২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২৫ থেকে ৪০ শতাংশ কমাতে সম্মত শিল্পোন্নত দেশগুলো

গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে শিল্পোন্নত দেশগুলো একটি সমোঝতায় পৌঁছেছে। এই সমঝোতা অনুযায়ী তারা এই গ্যাস নিঃসরণ ২৫ থেকে ৪০ শতাংশ কমিয়ে আনার জন্য কাজ করবে। গত ২৭ থেকে ৩১ আগস্ট ভিয়েনায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিবালয় আয়োজিত এক সম্মেলনে ১৫৮টি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি এ ব্যাপারে সম্মত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 10:46 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ভিয়েনা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে শিল্পোন্নত দেশগুলো একটি সমোঝতায় পৌঁছেছে। এই সমঝোতা অনুযায়ী তারা এই গ্যাস নিঃসরণ ২৫ থেকে ৪০ শতাংশ কমিয়ে আনার জন্য কাজ করবে। গত ২৭ থেকে ৩১ আগস্ট ভিয়েনায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিবালয় আয়োজিত এক সম্মেলনে ১৫৮টি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি এ ব্যাপারে সম্মত হন। ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সীমিত পর্যায়ে আনার যে কঠিন লক্ষ্য নির্ধারণ করা আছে এই সমোঝতা সেই লক্ষ্যের সামান্য অগ্রগতি। এটাকে জাতিসংঘের কিয়োটো চুক্তি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভাবা হচ্ছে। এই সমঝোতাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিবালয়ের প্রধান ইভোয়ে ডি বোয়ের বলেন, "এই সমঝোতা এটাই ইঙ্গিত করছে যে, শিল্পোন্নত দেশগুলোকে এ কাজে তাদের নেতৃত্ব প্রমাণ করতেই এটা করতে হবে।" সম্মেলনে প্রতিনিধিরা এটা মেনে নিয়েছেন যে গ্যাস নিঃসরণ নির্দিষ্ট লক্ষ্যে কমানোর জন্য ২৫ থেকে ৪০ শতাংশ কমানোর প্রাথমিক পদক্ষেপ অবশ্যই ভাল সূচনা। তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর প্রতিনিধিরা বলেছেন গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা আরো বাড়ানো প্রয়োজন। কেননা বিশ্বের তাপমাত্রা বাড়ার কারণে সমুদ্রসীমার উচ্চতা বেড়ে গিয়ে তাদের দেশগুলো মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। এদিকে রাশিয়া, জাপান ও কানাডাসহ অন্য কয়েকটি দেশ বলেছে এর ফলে তাদের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে। কেননা তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকে। এখন তাদের বিকল্প জ্বালানি খুঁজতে হবে। বিশ্বের তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয় এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার। ইউরোপীয় কমিশনের প্রতিনিধি প্রধান আতার রাফ মেজার বলেন, "এটা সামন্য অগ্রগতি। আমাদের আরো বেশি কিছু করা দরকার। তবে আমি মনে করি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২৫ থেকে ৪০ শতাংশ কমিয়ে আনার বিষয়টি এক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। একটা বড় কাজের সূচনা এটা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৬২৫ঘ.