২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩ সেনাসহ ৫ জন নিহত

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজুয়ার এলাকায় শনিবার এক আত্মঘাতী হামলায় পাকিস্তানি আধাসামরিক বাহিনীর তিন সদস্য পাঁচজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেণ। নিহত অপর দুই ব্যক্তি স্থানীয় বেসামরিক বাসিন্দা। সেনা ও হাসপাতাল কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 09:45 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

খার, পাকিস্তান, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজুয়ার এলাকায় শনিবার এক আত্মঘাতী হামলায় পাকিস্তানি আধাসামরিক বাহিনীর তিন সদস্য পাঁচজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেণ। নিহত অপর দুই ব্যক্তি স্থানীয় বেসামরিক বাসিন্দা। সেনা ও হাসপাতাল কর্মকর্তারা একথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই সেনা কর্মকর্তা বলেন, "এটা ছিল একটা আত্মঘাতী হামলা। বোমারু তার গাড়িটি একটি গাড়িবহরে ঢুকিয়ে দেয়।" অঞ্চলটির প্রধান শহর খার থেকে ১৮ কিলোমিটার উত্তরের মামুন জেলায় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলাটি হয়। খার হাসপাতালের একজন চিকিৎসক বলেন, পাঁচজন মারা গেছে। তাদের মধ্যে তিনজন সেনা এবং দুই জন বেসামরিক লোক। এছাড়া আহত হয়েছে আরও আটজন। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী অঞ্চলের অংশ বাজুয়ার এলাকা। সহিংসতাপ্রবণ পার্বত্য এ এলাকাটি রক্ষণশীল পশতু আদিবাসীদের বসতি। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সেনা অভিযানে তালেবান সরকার উৎখাত হওয়ার পর পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় অসংখ্য আল কায়েদা ও তালেবান সদস্য আশ্রয় নেয় বলে ধারণা করা হয়। পাকিস্তানি সেনাবাহিনী সেখান থেকে জঙ্গিদের বিতাড়নের চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু তা সত্ত্বেও মার্কিন কর্মকর্তারা বলছেন, আল কায়েদা ও তালেবানরা এখনো পুনরায় সংগঠিত হওয়ার এবং পাকিস্তানি সীমান্ত এলাকা থেকে হামলা চালানোর ক্ষমতা রাখে। জঙ্গিদের সাথে একটি শান্তি চুক্তি ভেঙ্গে যাওয়ার এবং জুলাই মাসে ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযানের পর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় সহিংসতা বেড়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৫৩০ ঘ.