গজনি, আফগানিস্তান, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -দক্ষিণ কোরিয়ার আরও চার জিম্মিকে বৃহস্পতিবার মুক্তি দিয়েছে আফগানিস্তানের তালেবান জঙ্গিরা । এ নিয়ে ১৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বুধবার ১০ নারীসহ ১২ জিম্মিকে ছেড়ে দেয়া তালেবানরা।
এর আগে মঙ্গলবার ১৯ জন দক্ষিণ কোরীয় জিম্মিকে মুক্তি দিতে দুপক্ষের মধ্যে একটি চুক্তি হয়। সে চুক্তিতে জিম্মি মুক্তির বিনিময়ে এ বছরের মধ্যেই আফগানিস্তান থেকে দক্ষিণ কোরীয় সেনা প্রত্যাহারের শর্ত দেওয়া হয়েছে। প্রায় ছয় সপ্তাহ আগে তাদের অপহরণ করা হয়।
তালেবান জঙ্গিরা দক্ষিণ কোরিয়ার বাকী ৭ জিম্মির ৪ জনকে মুক্তি দিয়েছে। এদের ২ জন নারী এবং ২ জন পুরুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গজনি প্রদেশে তালেবানরা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রসের (আইসিআরসি) কাছে তাদের হস্তান্ত করেছে। ১৯ জুলাই ওই প্রদেশে বাসে ভ্রমণের সময় তালেবানরা দক্ষিণ কোরিয়ার ২৩ খ্রিস্টান স্বেচ্ছাসেবককে অপহরণ করে। পরে দলনেতাসহ দুজনকে হত্যা করে।
তালেবানদের একজন প্রতিনিধি জানান, বাকী ৩ জনকে বৃহস্পতিবার রাতের দিকে ছেড়ে দেওয়া হবে।
তবে জিম্মি সংকট নিরসন প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত একজন আফগান গোষ্ঠীপতি জানান, বাকী ৩ জনকে শুক্রবার মুক্তি দেওয়া হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২২১১ ঘ.
bdnews24