২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উর্দি ছাড়বেন কিনা এখনো সিদ্ধান্ত নেননি মুশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ সেনা প্রধানের পদ ছাড়বেন এবং একজন বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করবেন কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট মুশাররফের একজন মুখপাত্র এ কথা জানান। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বুধবার বলেছেন, তিনি মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে একটি চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছে গেছেন এবং তিনি চান দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগেই তিনি সেনা প্রধানের পদ ছাড়বেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ইসলামাবাদ, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ সেনা প্রধানের পদ ছাড়বেন এবং একজন বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করবেন কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট মুশাররফের একজন মুখপাত্র এ কথা জানান। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বুধবার বলেছেন, তিনি মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে একটি চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছে গেছেন এবং তিনি চান দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগেই তিনি সেনা প্রধানের পদ ছাড়বেন। প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার এবং জনপ্রিয়তায় ধস নামার পরিপ্রেক্ষিতে মুশাররফ তার অবস্থান সংহত করতে সাহায্যের জন্য স্বেচ্ছায় নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজিরের কাছে ধর্না দেন। তবে বেনজির যে কোন সমঝাতার বিনিময়ে মুশাররফকে সেনা প্রধানের পদ ছাড়ার শর্ত দেন। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর এ পর্যন্ত ইতিহাসের প্রায় অর্ধেক সময় পাকিস্তান শাসন করে সেনাবাহিনী। প্রেসিডেন্টের মুখপাত্র রশিদ কুরেশী জানান, বেনজির ভুট্টোর সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি দুপক্ষ। তিনি বলেন, "সংলাপ চলছে। আমার জানামতে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।" এর আগে বুধবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ক্ষমতা ভাগাভাগি চুক্তি প্রায় ৮০ শতাংশ চূড়ান্ত হয়ে গেছে। আর চুক্তিটি চূড়ান্ত করার জন্য মুশররফের সেনাপ্রধানের পদ ছাড়ার বেনজিরের মূল দাবির বিষয়টিও নিষ্পত্তি হয়ে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক 'দ্য টেলিগ্রাফ'। পত্রিকাটি বুধবার বেনজিরের উদ্ধৃতি দিয়ে জানায়, "উর্দি ইসু সমাধান হয়ে গেছে।" রশিদ আহমেদ জানান, "চুক্তি পুরোপুরি চূড়ান্ত হতে আর ২/৩ টি দফা নিষ্পত্তি হওয়া বাকী। তিনি আরও জানান, মুশাররফের প্রতিনিধিদল এবং বেনজিরের মধ্যে লন্ডনে এ সপ্তাহের বৈঠকের ফলফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে মঙ্গলবার মুশাররফ আরেক মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সাহায্য লাভের আশায় সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন। পাকিস্তানের 'দ্য ডন' পত্রিকার এক প্রতিবেদনে একথা জানায়। ডন জানায়, ক্ষমতা ভাগাভাগি চুক্তির অংশ হিসাবে সেনা প্রধানের পদ ছেড়ে দেওয়ার এই প্রস্তাবটি নিয়ে লন্ডনে মুশাররফের সহযোগীদের সঙ্গে স্বেচ্ছা নির্বাসিত সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর আলোচনা হয়েছে। সা