কারবালা, ইরাক, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের পবিত্র নগরী কারবালায় মঙ্গলবার শিয়াদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান চলাকালে নিরাপত্তারক্ষী ও বন্দুকধারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা ৫২ জনে উন্নীত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারবালায় কারফিউ জারি করা হয়েছে। পুলিশ ওই এলাকায় সমবেত হাজার হাজার পূণ্যার্থীকে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর লোকজন পালাতে শুরু করেছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল আব্দুল করিম খালাফ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, বাগদাদ এবং আশপাশের প্রদেশ থেকে কারবালায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
কারবালার ইমাম আব্বাস ও ইমাম হোসেইনের মাজার দুটি ছিল মঙ্গলবার শুরু হওয়া শিয়াদের দু'দিনব্যাপী ওই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু।
কারবালার পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধানে নিয়োজিত ঊর্ধ্বতন এক শিয়া কর্মকর্তা বলেন, শিয়া মুসলমানদের কাছে অন্যতম পবিত্র মাজার হিসাবে বিবেচিত ওই মাজার দুটির কাছের এলাকায় গভীর রাতে ব্যাপক গোলাগুলি হয়েছে।
সে সময় মাজার দুটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় কিনা
bdnews24