২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে যৌথবাহিনীর অভিযানে ৩৩ জঙ্গি নিহত

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন ও ইরাকি সেনাদের যৌথ অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের দখল করা সেচকাজে ব্যবহৃত একটি খাল পুনর্দখলের এই লড়াইয়ে হেলিকপ্টার ও যুদ্ধবিমান হামলা চালানো হয়। মার্কিন সেনাবাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

বাগদাদ, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন ও ইরাকি সেনাদের যৌথ অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের দখল করা সেচকাজে ব্যবহৃত একটি খাল পুনর্দখলের এই লড়াইয়ে হেলিকপ্টার ও যুদ্ধবিমান হামলা চালানো হয়। মার্কিন সেনাবাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, "ভোররাতে শুরু হওয়া এবং দিনব্যাপী চলা ওই অভিযানে কয়েকশ' ইরাকি ও মার্কিন সেনা কয়েকটি জঙ্গি হামলা ঠেকিয়েছে। লড়াইয়ে নিহত হয় ১৩ জঙ্গি।" বিবৃতিতে আরও বলা হয়, "হেলিকপ্টার ও অভিযানে সহায়তাকারী বিমানবাহিনীর হামলায় নিহত হয় অপর ২০ জঙ্গি।" বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের খালিস শহরের বাসিন্দারা রয়টার্সকে বলেন, কয়েক দিন আগে জঙ্গিরা সেচকার্যে ব্যবহৃত খালটি মাটি দিয়ে ভরাট করে কৃষিজমিতে পানি সরবরাহ বন্ধ করে দেয়। তারা বলেন, খালটি কোবাত এলাকায়, যেখানে শক্তিশালী উপস্থিতি রয়েছে আল কায়েদা যোদ্ধাদের। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা সফলভাবে খালটি থেকে কৃষি জমিতে পানি সরবরাহের পথগুলো আবার খুলে দিয়েছে এবং অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। এলাকাটির নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে খালিসের বিক্ষুব্ধ বাসিন্দারা গত সপ্তায় রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের মধ্যকার প্রধান সড়কটি বন্ধ করে দেয়। বাসিন্দারা জানান, প্রায় এক মাস ধরে তারা খাবার পানি ছাড়া রয়েছেন। এদিকে, স্থানীয় বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, যে পাওয়ার প্ল্যান্টটি দিয়ে শহরের পানি শোধন প্ল্যান্ট চালানো হত সেটির মেরামত প্রয়োজন। তাছাড়া, বাগদাদ থেকে ৬৫ কিলোমিটার উত্তরের খান বানি সাদে অবস্থিত প্ল্যান্টটিতে যেতে ভয় পায় বিদ্যুৎ শ্রমিকরা। কারণ এলাকাটিতে রয়েছে সুন্নি আরব জঙ্গিদের উপস্থিতি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৭ঘ.