২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার কাছ থেকে পাঁচ হাজার স্নাইপার রাইফেল কিনছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন থেকে তেল সমৃদ্ধ দেশটিকে রক্ষার উদ্দেশ্যে তিনি রাশিয়ার কাছ থেকে পাঁচ হাজার দ্রাগুনভ স্নাইপার রাইফেল কেনার পরিকল্পনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

কারাকাস, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন থেকে তেল সমৃদ্ধ দেশটিকে রক্ষার উদ্দেশ্যে তিনি রাশিয়ার কাছ থেকে পাঁচ হাজার দ্রাগুনভ স্নাইপার রাইফেল কেনার পরিকল্পনা করেছেন। বিদেশি হামলা প্রতিরোধে গেরিলা - স্টাইলের প্রস্তুতির জন্য রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান, হেলিকপ্টার ও রাইফেল কেনার জন্য ওপেকভূক্ত দেশগুলোকে উৎসাহ যুগিয়ে আসছেন ওয়াশিংটনের কড়া সমালোচক হুগো শ্যাভেজ। ভেনেজুয়েলার পূর্ব উপকূলের সমুদ্র সৈকত থেকে দেওয়া রোববারের সাপ্তাহিক ভাষণে শ্যাভেজ বলেন, "রাশিয়ার কাছ থেকে টেলিস্কোপ ও রাত্রিকালীন ইনফ্রারেড ভিউ সমৃদ্ধ বিশ্ব সেরা পাঁচ হাজার দ্রাগুনভ রাইফেল কিনতে যাচ্ছি আমি।" তিনি বলেন, "যে কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তিকে আমরা পরাজিত করবো।" যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে। তাছাড়া সামরিক বিমানের প্রযুক্তি সংগ্রহ সংক্রান্ত শ্যাভেজের কয়েকটি প্রচেষ্টাও রদ করে দিয়েছে তারা। ভেনিজুয়েলা গত বছর রাশিয়ার কাছ থেকে ২৪টি সুখোই যুদ্ধবিমান এবং এক লাখ কলাশনিকভ একে - ১০৩ রাইফেল কিনেছে। আর এখন আলাপ-আলোচনা করছে কয়েকটি সাবমেরিন কেনার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩১০ ঘ.