২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারিসহ মার্কিন সমালোচকদের পাল্টা সমালোচনায় মালিকি

ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি তার সরকারকে উৎখাতের পক্ষে কথা বলা মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী সিনেটর হিলারি ক্লিনটনসহ অন্যান্য সমালোচকদের তীব্র পাল্টা সমালোচনা করেছেন। রোববার মালিকি বলেন, "তাদের কাণ্ডজ্ঞান বজায় রেখে এবং ইরাককে শ্রদ্ধা করে কথা বলা উচিত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 02:12 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

বাগদাদ, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি তার সরকারকে উৎখাতের পক্ষে কথা বলা মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী সিনেটর হিলারি ক্লিনটনসহ অন্যান্য সমালোচকদের তীব্র পাল্টা সমালোচনা করেছেন। রোববার মালিকি বলেন, "তাদের কাণ্ডজ্ঞান বজায় রেখে এবং ইরাককে শ্রদ্ধা করে কথা বলা উচিত।" এক সংবাদ সম্মেলনে মালিকি বলেন, "হিলারি এবং কার্ল লেভিনের মতো অন্যান্য মার্কিন কর্মকর্তারা এমনভাবে কথা বলছেন যেন ইরাক তাদের নিজেদের সম্পত্তি। তাদের বোধশক্তি লোপ পেয়েছে। এই বোধশক্তি ফিরিয়ে আনা উচিত।" উল্লেখ্য, ইরাকে সব স