২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের গণভোটে রাষ্ট্রপতিশাসিত সরকারের পক্ষে গাইয়ুমের বিজয়

মালদ্বীপের গণভোটে বিজয় পেয়েছেন প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম। সার্কভুক্ত এ দ্বীপ দেশটির ভবিষ্যত সরকার রাষ্ট্রপতি শাসিত, না পার্লামেন্টারি ব্যবস্থায় পরিচালিত হবে সে বিষয়ে রোববার এ গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৬২ শতাংশ ভোট পড়ে রাষ্ট্রপতি শাসিত সরকারের পক্ষে। ২৯ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা গাইয়ুমের জন্য এ গণভোটকে একটি অগ্নিপরীক্ষা হিসাবে বিবেচনা করা হচ্ছিল। গাইয়ুম বর্তমানে এশিয়ার সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতায় থাকা শাসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 07:26 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

মালে, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালদ্বীপের গণভোটে বিজয় পেয়েছেন প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম। সার্কভুক্ত এ দ্বীপ দেশটির ভবিষ্যত সরকার রাষ্ট্রপতি শাসিত, না পার্লামেন্টারি ব্যবস্থায় পরিচালিত হবে সে বিষয়ে রোববার এ গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৬২ শতাংশ ভোট পড়ে রাষ্ট্রপতি শাসিত সরকারের পক্ষে। ২৯ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা গাইয়ুমের জন্য এ গণভোটকে একটি অগ্নিপরীক্ষা হিসাবে বিবেচনা করা হচ্ছিল। গাইয়ুম বর্তমানে এশিয়ার সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতায় থাকা শাসক। নির্বাচনে রাষ্ট্রপতি শাসিত সরকারের পক্ষে ছিলেন গাইয়ুম। অপরদিকে প্রধান বিরোধীদল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ছিল পার্লামেন্টারি ব্যবস্থার পক্ষে। প্রেসিডেন্ট গাইয়ুমের শাসনকে 'স্বৈরশাসন হিসাবে' অভিহিত করে আসছে এমডিপি। কর্মকর্তারা জানান, গাইয়ুম এবং তার দিবেহি রেথুঙ্গ পার্টির (ডিআরপি) প্রস্তাবিত রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষে ৬২ শতাংশ এবং বিপক্ষে ৩৮ শতাংশ ভোট পড়েছে । এক লাখ ৯৩ হাজার ভোটারের মধ্যে দেড় লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন বলেও জানান কর্মকর্তারা। বিজয়ের পর এক সংবাদ সম্মেলনে গাইয়ুম বলেন, "এই গণভোট আমার নেতৃত্বর বিষয়ে ছিল না। ভবিষ্যতে জনগণ কোন ধরনের সরকার চায় তার ওপর ছিল এই গণভোট।" নির্বাচনে ভোট জালিয়াতি সম্পর্কিত বিরোধীদলের অভিযোগকে নাকচ করে দেন গাইয়ুম। গাইয়ুমের আরডিপি এবং প্রতিপক্ষ এমডিপি একে অপরকে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন এবং নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেছে। এদিকে, নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, কিছু কেন্দ্রে ব্যালট পেপারের স্বল্পতা ছিল এবং একটি ব্যালট বাক্স তারা পুনরায় গণনা করার নির্দেশ দিয়েছেন। তবে তারা বলেছেন, সার্বিকভাবে নির্বাচন স্বচ্ছ হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩০০ ঘ.