২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাসমর্থিত সরকারের খসড়া সংবিধানে থাই জনগণের সমর্থন

থাইল্যান্ডের জনগণ সেদেশের প্রথম গণভোটের মাধ্যমে সেনাসমর্থিত বর্তমান সরকারের 'খসড়া সংবিধানের' পক্ষে তাদের সমর্থন জানিয়েছে। রোববার ভোটগ্রহণ শেষে প্রাথমিক নির্বাচনী ফলাফল জরিপে বলা হয়েছে ৬৮ শতাংশ ভোটদাতা খসড়া সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন। এ জনসমর্থনকে ১৯৯৭ সালের ''জনসাধারণের সংবিধান" ফিরিয়ে আনা এবং থাকসিনের মতো একদলীয় সরকারের ফিরে আসার পথ বন্ধ করার পক্ষে রায় হিসেবে দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ব্যাংকক, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - থাইল্যান্ডের জনগণ সেদেশের প্রথম গণভোটের মাধ্যমে সেনাসমর্থিত বর্তমান সরকারের 'খসড়া সংবিধানের' পক্ষে তাদের সমর্থন জানিয়েছে। রোববার ভোটগ্রহণ শেষে প্রাথমিক নির্বাচনী ফলাফল জরিপে বলা হয়েছে ৬৮ শতাংশ ভোটদাতা খসড়া সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন। এ জনসমর্থনকে ১৯৯৭ সালের ''জনসাধারণের সংবিধান" ফিরিয়ে আনা এবং থাকসিনের মতো একদলীয় সরকারের ফিরে আসার পথ বন্ধ করার পক্ষে রায় হিসেবে দেখা হচ্ছে। ভোটগ্রহণ শেষে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সুরাইয়ুদ চুলানন্ত বলেন, অর্ধেকের বেশি ভোটার খসড়া সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন এবং এ সমর্থনের অর্থ হল পরিকল্পনা অনুসারে এ ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেনাসমর্থিত সরকারের প্রধানমন্ত্রী আরও বলেন,"নিশ্চিতভাবেই এ বছরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে।" ২০,২০০ ভোটারের ওপর জরিপ চালিয়ে দেশটির সুয়ান দুসিত জরিপ সংস্থা জানায়, ৬৮ শতাংশ ভোটদাতা খসড়া সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন। থাইল্যন্ডে মোট ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চারকোটি । তবে নির্বাচনে ভোটদানের হার সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলেননি প্রধানমন্ত্রী চুলানন্ত। সরকারি টেলিভিশনের সংবাদেও এ সম্পর্কে কিছু জানানো হয়নি। ভোটদানের হারকে একটি নির্বাচনের গ্রহণযোগ্যতার অন্যতম প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। সেনা-সমর্থিত সরকারের ডাকা এ গণভোটকে বর্তমান সরকারের ক্ষমতা দখলের প্রতি গণসমর্থন পরীক্ষার 'ব্যারোমিটার' হিসেবেও দেখা হচ্ছে। গণভোটের আগে সরকার সিদ্ধান্ত গ্রহণে সুবিধার জন্য দেশের ১ কোটি ৮০ লাখ বাড়ির প্রত্যেকটিতে ১৪৯ পৃষ্ঠার দলিলটি পাঠায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার সমর্থকরা চাইছে জনগণ যেন এ সংবিধান প্রত্যাখ্যান করে। তাদের ভাষ্য হচ্ছে, এ সংবিধান একটি অবৈধ সরকারের তৈরি। তবে বিভিন্ন বিষয়ে কিছু আপত্তি সত্ত্বেও থাইরা খসড়া সংবিধানটি অনুমোদন করবে বলেই মনে করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এ নির্বাচনের লক্ষ্য হচ্ছে থাকসিন সিনাবাত্রা যুগের পুনরাবৃত্তি ঠেকানো। ভোটের সাফল্যের জন্য জনগণের অংশগ্রহণের বিষয়টি জরুরি বলে মনে করা হচ্ছে। সেনা অভ্যুত্থানের নেতা জেনারেল সনথি বুনিয়ারাতগি