পেরু, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পেরুর উপকূলীয় এলাকায় বুধবারের ৭ দশমিক ৯ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৩ শ'রও বেশি মানুষ। দেশটির সরকারি কর্মকর্থারা শুক্রবার এ তথ্য জানান।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভূমিকম্পে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী লিমার দক্ষিণে উপকূলীয় প্রদেশ ইকা। শহরের সেনর ডি লুরেন গির্জার প্রধান টাওয়ারসহ বেশ কিছু ভবন ধসে গেছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় ও তার ছিঁড়ে যাওয়ায় ভেঙে পড়েছে শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। নিহত ৪৫০ জনের অধিকাংশই এই শহরের বাসিন্দা।
স্থানীয় বেতারের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে প্যান-আমেরিকান হাইওয়ের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইকা শহরে ঢুকতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পেরুর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল রাজধানী লিমা থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগরের তলদেশে।
মিনিটখানেক স্থায়ী এই ভূমিকম্পে রাজধানী লিমার ভবনগুলো সাংঘাতিকভাবে কাঁপতে শুরু করে এবং আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভূমিকম্পের পর রাজধানীর মোবাইল টেলিফোন সার্ভিসও বন্ধ হয়ে যায়। ভবনগুলোর জানালার ভাঙা কাচের টুকরোর মধ্য দিয়ে বিদ্যুৎহীন অন্ধকার রাজধানীর রাস্তাগুলোতে ছুটতে দেখা যায় প্রচুর সংখ্যক অ্যাম্বুলেন্স।
ভূমিকম্পের পরপরই পেরু, চিলি, ইকুয়েডর ও কলম্বিয়ার উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
দক্ষিণাঞ্চলীয় শহর কানেটের বাসিন্দা মিলাগ্রোস মেনেজেস (৩৫) রয়টার্সকে বলেন, "কাঁপুনি শুরু হওয়ার আগে আমি বাচ্চাদের সঙ্গে ঘরেই ছিলাম। তারপর হঠাৎ করেই দেওয়ালগুলো ধসে পড়তে শুরু করে। আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে। বাচ্চাদের ঘুমানোর জন্য হাসপাতাল আমাকে একটি তাঁবু দিয়েছে।"
কানেটে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পেরুর প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া বলেছেন, "একটি বড় ধরনের বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি আমরা। "
তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং দ্রুত উদ্ধার কর্মকাণ্ড চালানোর জন্য সংশি
bdnews24