জেরুজালেম, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের বিরোধী ডানপন্থী লিকুদ পার্টির প্রধান পদে নির্বাচিত হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য তিনি ফের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
লিকুদ পার্টি প্রধান নির্বাচনের জন্য মঙ্গলবার পার্টিতে ভোটাভুটি হয়। স্থানীয় সময় সকাল ১০ টায় ভোটগ্রহণ শুরু হয়। চূড়ান্ত ফল জানা যাবে রাত ১১ টায়। লিকুদ পার্টির প্রধান নির্বাচনের ভোটাভুটিতে নেতানিয়াহু ৫০ শতাংশের বেশি ভোট পাবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন।
বিশ্লেষকরা মনে করছেন, আগামী সাধারণ নির্বাচনে নেতানিয়াহুই হবেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের প্রধান প্রতিদ্বন্দ্বী। ওলমার্ট মধ্যপন্থী কাদিমা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
২০১০ সালে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সা
bdnews24