নয়াদিল্লি, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারত--মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে বামপন্থী জোট আর বিরোধী দলের সঙ্গে সরকারের মুখোমুখি পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার মাঠে নেমেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বামদের বোঝানো আর কঠোর অবস্থান নিয়ে বিরোধীদের মোকাবেলার নীতি নিয়ে সোনিয়া বলেছেন, পরমাণু চুক্তি নিয়ে 'গলাবাজি' করছে চুক্তি বিরোধীরা। এ বিষয়ে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ভাষণের পরদিনই সোনিয়া একথা বললেন। এদিকে, বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে বাম নেতাদের সঙ্গে ইতোমধ্যেই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী।
সরকার গঠনের জন্য কংগ্রেসকে গুরুত্বপূর্ণ সমর্থন দেওয়া দেশটির বৃহত্তম বামপন্থী জোট এ চুক্তির বিরোধিতা করতে থাকায় মেয়াদ পূর্ণ করার প্রায় দু'বছর আগেই কংগ্রেস সরকার অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, চুক্তির পক্ষে কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন ইতিমধ্যেই বলেছেন, বামপন্থীরা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেও চুক্তি ছাড়বেন না তিনি।
এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সোনিয়া গান্ধী বলেন,"অত্যন্ত কঠোর দরকষাকষির পরই চুক্তি চূড়ান্ত করেছে আমাদের সরকার।"
তিনি বলেন,"পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বারবার দেওয়া সব প্রতিশ্র"তিই পূর্ণ করছে এ চুক্তি"।
সোনিয়া বলেন,"প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং জাতীয় সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্য এতোদিন যেমন রক্ষা হয়েছে তা আগামীতেই তেমনিই থাকবে।"
চুক্তি বিরোধিতার প্রসঙ্গে তিনি বলেন,"গণতন্ত্রে দৃষ্টিভঙ্গির তফাৎ থাকবেই তবে তথ্যনির্ভর বিতর্ক এবং আলোচনাই একমাত্র সমাধান।"
এদিকে, বামপন্থী জোটের সঙ্গে সমঝোতার চেষ্টায় কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সসিস্ট) এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের সঙ্গে সোমবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী।
ওই বৈঠকের পর প্রধানমন্ত্রীর মুখপাত্র সঞ্জয় বাড়
bdnews24