২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সেতু ধসে ২৮ জন নিহত, নিখোঁজ ৩৯

চীনের দক্ষিণাঞ্চলে একটি নদীর উপর নির্মাণাধীন একটি সড়ক সেতু অপর একটি মহাসড়কের উপর ধসে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ৩৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। উদ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। বার্তাসংস্থা সিনহুয়া জানায়, হুনান প্রদেশের ফেংহুয়াং রাজ্যের জিয়ান্তু নদীর ওপরে ৩২০ মিটার (এক হাজার ফুট) দীর্ঘ কংক্রিটের সেতুটি সোমবার সন্ধ্যায় যানচলাচলের ব্যস্ত সময়ে ধসে পড়ে। এসময় ২২ জন আহত হয় বলে জানায় বার্তা সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 08:29 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

বেইজিং, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের দক্ষিণাঞ্চলে একটি নদীর উপর নির্মাণাধীন একটি সড়ক সেতু অপর একটি মহাসড়কের উপর ধসে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ৩৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। বার্তাসংস্থা সিনহুয়া জানায়, হুনান প্রদেশের ফেংহুয়াং রাজ্যের জিয়ান্তু নদীর ওপরে ৩২০ মিটার (এক হাজার ফুট) দীর্ঘ কংক্রিটের সেতুটি সোমবার সন্ধ্যায় যানচলাচলের ব্যস্ত সময়ে ধসে পড়ে। এসময় ২২ জন আহত হয় বলে জানায় বার্তা সংস্থাটি। সিনহুয়া আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে প্রায় চারশ' পুলিশ পাঠানো হয়েছে। নদীটির দুই পাড়ের দুই পাহাড় পর্যন্ত বিস্তৃত সেতুটির বিপুল পরিমাণ ধ্বংসস্তুপ সরিয়ে নিতে বুলডোজার নিয়ে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। ইয়াং শুনজং নামের একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, "আমি রাস্তার ওপরে অনেক লাশ পড়ে থাকতে দেখেছি। তাদের কেউ নির্মাণ শ্রমিক, কেউ পথচারী। আর সব স্থানেই ছিল রক্ত।" টেলিফোনে তিনি বলেন, "সেতুর নীচে পড়ে একটি গাড়ি একদম সমান হয়ে গেছে। গাড়িটি এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে আমি তার আকার সম্পর্কেও কিছুই বলতে পারছি না।" ইয়াং জানিয়েছে পুলিশ তাকে বলেছে যে তারা ধ্বংসস্তুপের নীচে এবং এখানে সেখানে প্রায় ৬০ জনকে পড়ে থাকতে দেখেছে। ইয়াং আরও জানায় ধ্বংসাবশেষ ও নদীতে নিখোঁজ হয়ে যাওয়াদের তল্লাশি করছে উদ্ধারকর্মীরা। ইয়াং বলেন, "ঘটনাস্থলের লোকজন" বলেছেন যে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ইয়াং আরও বলেন, " পরিবারের সদস্য বা বন্ধুদের খোঁজ করতে অনেক নারী ও শিশু ঘটনাস্থলে হাজির হয়েছেন।" চীনের হুনান প্রদেশের পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা ফেংহুয়াংয়ে নির্মিত হচ্ছিল সেতুটি। মঙ্গলবার স্থানীয় সরকারের ওয়েব সাইটে প্রকাশিত এক নোটিশ সূত্রে জানা গেছে, ফেংহুয়াং রাজ্যের সঙ্গে প্রতিবেশী গুইঝোউ প্রদেশের তনগ্রিন অঞ্চলের একটি বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী একটি মহাসড়কের উপর ধসে পড়ে সেতুটির অংশবিশেষ। এ মাসের শেষ নাগাদ সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং হুনান প্রদেশের গভর্নর ঝউ কিয়াং ও উপ-গভর্নর ঝু জিয়াংপিং ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেতুটি এমন সময়ে ধসে পড়ল যখন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, দেশব্যাপী ছয় হাজারের বেশি সেতুকে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করবে চীন। দক্ষিণাঞ্চলীয় গুয়ান্দং প্রদেশে জুন মাসে একটি সেতু ধসে পড়ে নিহত হয়েছিল নয় জন। চায়না ডেইলি পত্রিকার এক সম্পাদকীয়তে সতর্ক করে বলা হয়েছে যে দেশটির হাজার হাজার সেতুকে "অনিরাপদ" ক্যাটাগরিতে ফেলা হয়েছে। সম্পদকীয়টিতে বলা হয়েছে, "মেরামত করা না হলে যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে এসব সেতু। এতে অর্থনীতির মারাত্মক ক্ষতি হতে পারে এবং মানুষের মৃত্যুরও আশঙ্কা রয়েছে ।" যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে মিসিসিপি নদীর ওপরে 'ইন্টারস্টেট ৩৫ডাব্লিউ' সেতু ধসে পড়ার কয়েক দিন পর চীনে এ সেতু ধসের ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের ওই ঘটনায় নিহত হয় আট জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এলকিউ/১৮৩৫ ঘ.