২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসকে ঘিরে সহিংসতার আশঙ্কায় ভারতজুড়ে কড়া নিরাপত্তা

কাশ্মিরের পার্বত্য এলাকা থেকে শুরু করে মধ্য ভারতের গভীর বনঞ্চল আর উত্তর পূর্বাঞ্চলের দুর্গম শহরগুলোর সর্বত্রই এখন চলছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর জোর নিরাপত্তা তল্লাশি আর কড়া নজরদারি। ৬০ তম স্বাধীনতা দিবসে সহিংসতার আশঙ্কায় ভারতজুড়ে এই সতর্কতা নেওয়া হয়েছে। এদিকে, স্বাধীনতাকামী কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে আর আসামের গেরিলারা অনুষ্ঠানমালা বয়কটের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে। স্বাধীনতা দিবস উদযাপন আর সহিংসতা মোকাবেলার বাড়তি প্রস্তুতি এখন রীতি হয়ে দাঁড়িয়েছে ভারতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

নয়াদিল্লি, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাশ্মিরের পার্বত্য এলাকা থেকে শুরু করে মধ্য ভারতের গভীর বনঞ্চল আর উত্তর পূর্বাঞ্চলের দুর্গম শহরগুলোর সর্বত্রই এখন চলছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর জোর নিরাপত্তা তল্লাশি আর কড়া নজরদারি। ৬০ তম স্বাধীনতা দিবসে সহিংসতার আশঙ্কায় ভারতজুড়ে এই সতর্কতা নেওয়া হয়েছে। এদিকে, স্বাধীনতাকামী কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে আর আসামের গেরিলারা অনুষ্ঠানমালা বয়কটের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে। স্বাধীনতা দিবস উদযাপন আর সহিংসতা মোকাবেলার বাড়তি প্রস্তুতি এখন রীতি হয়ে দাঁড়িয়েছে ভারতে। ১৫ আগস্ট সবালে রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক লালকেল্লায় ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জাতীয় পতাকা উড়িয়ে দিবসের অনুষ্ঠানমালা শুরু করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি। কিন্তু নয়াদিল্লি থেকে ১,৪০০ কিলোমিটার দূরে তেল ও চা সমৃদ্ধ আসামে গত বুধবার থেকে নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ৩০ জনকে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। নিহতদের সবাই হিন্দিভাষী অভিবাসী। আর স্পষ্টভাবেই এ হত্যাযজ্ঞ চালানো হয়েছে স্বাধীনতা দিবসকে সামনে রেখেই। আসামের পাহাড় জঙ্গলে সেনা অভিযানের সঙ্গে সমানতালে চলছে পুলিশের সড়ক অবরোধ ও বাড়ি বাড়ি তল্লাশি। স্থানীয় পুলিশের ধারণা রাজধানী গুয়াহাটিসহ অন্যত্র আরও হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। তাদের দাবি বিভিন্ন গেরিলা ঘাঁটিসহ প্রতিবেশী বাংলাদেশ ও মিয়ানমার থেকে সেখানে অনুপ্রবেশ করেছে সশস্ত্র জঙ্গিরা। নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান,"জনগণকে ভীতসন্ত্রস্ত করে তুলতে নেতৃস্থানীয় রাজনীতিকদেরও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করকে পারে তারা।" কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান রাজধানী নয়াদিল্লি ও মুম্বাইয়ে বাড়তি পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরের প্রবেশপথসহ বিভিন্নস্থানে চেকপয়েন্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মহারাষ্ট্রের পুলিশ প্রধান পি এস পাসরিচা বলেন,"আমরা কোনো ঝুঁিক নিতে চাই না, আমরা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।" তিনি বলেন,"দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সবকিছুকেই অত্যন্ত গুরুত্বেও সঙ্গে নিচ্ছি।" কাশ্মিরে গত কয়দিন ধরে চলছে 'কর্ডন এন্ড সার্চ' তল্লাশি। শহরের যে কোনো স্থানে আকস্মিকভাবে রাস্তাঘাটের লোকজনকে থামিয়ে তাদেও ঘিরে ফেলে প্রত্যেকের দেহ তল্লাশি করা হচ্ছে। শ্রীনগরের স্বুল শিক্ষক বিলকিস খান বলেন," আমাদের এলাকায় গত ছয়দিনে এ যাবৎ এরকম চারটি তল্লাশি চালানো হয়েছে। এটা আমাদের দৈনন্দিন জীবনকে বাধাগ্রস্ত করছে।" তিনি আরও বলেন যে, স্বাধীনতা দিবস এবং জানুয়ারি মাসের প্রজাতন্ত্র দিবস তাদের জন্য "শুধু দুঃখই ডেকে আনে"। ১৫ আগস্টকে কাশ্মিরের জন্য 'কালো দিবস' হিসেবে উল্লেখ করে সেদিন সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। উত্তর পূর্ব ভারতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বয়কটের আহ্বান জানিয়ে লিফলেট ছড়াচ্ছে মাওবাদী বিচ্ছিন্নতাবাদীরা। সহিংসতা ঠেকাতে ভারতের বিভিন্ন সীমান্তে পাহারা ও নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষীরা। এসবকিছু সত্ত্বেও রাজধানী নয়াদিল্লির মতো কোলকাতার রাস্তাতেও জ্বলছে আলোকশিখা। বিভিন্ন বাড়ির ছাদে উড়ছে তিনরঙা জাতীয় পতাকা। সব শঙ্কা ছাপিয়ে অনেক ভারতীয়ই দিনটিকে ঘিরে আনন্দে মাতোয়ারা হতে চাইছেন। শহরের বাইরে বন্ধুবান্ধব নিয়ে ফূর্তি করতে আসা এমন এক কম্পিউটার ইঞ্জিনিয়ার অমিত চ্যাটার্জি বলেন, "সব সহিংসতা আর অসুবিধা ছাড়িয়ে ১৫ আগস্ট আমাদের উৎসবের দিন আর আমি উৎসব করতেই বেড়াতে এসেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৫ ঘ.