কান্দাহার, আফগানিস্তান, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী স্পিন বোল্ডাক এলাকায় তালেবানদের একটি গ্র"পের ওপর আক্রমণ করে নয় তালেবান জঙ্গিকে হত্যা করেছে আফগান সীমান্তরক্ষীরা। ওই জঙ্গিরা সীমান্তবর্তী একটি জেলা পুলিশ সদর দফতরে হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার সময় আফগান সেনারা তাদের ওপর হামলা চালায়। কান্দাহারের প্রাদেশিক পুলিশ প্রধান সোমবার একথা জানিয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পুলিশ প্রধান সৈয়দ আগা সাকিব বলেন, "আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে পাকিস্তান সীমান্তবর্তী স্পিন বোলডাক জেলার পুলিশ সদর দফতরে হামলা চালানোর উদ্দেশ্যে তালেবান জঙ্গিদের একটি বড় দল সেখানে সমাবেত হয়েছে।"
তিনি বলেন, "আমাদের সেনারা শত্র"দের পরিকল্পনা নস্যাৎ এবং তালেবান জঙ্গিদের নয় জনকে হত্যা করেছে।"
উল্লেখ্য, তালেবান জঙ্গিরা মাঝেমধ্যেই আফগানিস্তানের বিচ্ছিন্ন জেলা কেন্দ্রগুলোতে হামলা চালায়। সেসব হামলায় জঙ্গিরা হালকা অস্ত্রসজ্জিত ও অল্প প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশদের পরাজিত করে সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অধিক শক্তিশালী আফগান সেনা বা বিদেশি সেনাদের পাল্টা হামলার আগেই সেখান থেকে চলে যায়।
সাকিব সোমবার আরও জানান, এর আগে স্পিন বোল্ডাকের কাছে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ আফগান পুলিশ নিহত এবং অপর তিনজন আহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪১৫ ঘ.
bdnews24