২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের তেল মন্ত্রী অপসারিত

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার দেশটির তেল মন্ত্রী কাজেম ভাজিরি-হামানেহকে অপসারণ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সবচেয়ে বেশি রাজস্বের উৎস তেল শিল্প খাতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার লক্ষ্যে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। ইরানি বার্তাসংস্থাগুলো রোববার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 07:04 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

তেহরান, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার দেশটির তেল মন্ত্রী কাজেম ভাজিরি-হামানেহকে অপসারণ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সবচেয়ে বেশি রাজস্বের উৎস তেল শিল্প খাতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার লক্ষ্যে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। ইরানি বার্তাসংস্থাগুলো রোববার একথা জানায়। তেল মন্ত্রীকে কেন অপসারণ করা হল তার কোনো কারণ জানায়নি সরকার। বার্তাসংস্থা গুলো জানিয়েছে, রাষ্ট্র-মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান গোলামহোসেন নোজারি ভারপ্রাপ্ত তেল মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। আনুষ্ঠানিকভাবে খবরটি শোনেন নি এমন একজন তেল কর্মকর্তা বলেন, এ ধরনের পদক্ষেপ ওপেক ইস্যুতে ইরানের নীতি পরিবর্তনের কোনো ইঙ্গিত বহন করছে না। তবে পদক্ষেপটি রাষ্ট্রীয় ক্ষাতের ব্যবস্থাপনায় প্রেসিডেন্টের নীতি বাস্তবায়নের বার্তা বহন করছে। তেল খাতে আহমাদিনেজাদের ব্যবস্থাপনা নীতির বিরোধিতা করেছিলেন ভাজিরি-হামানেহ। ভাজিরি-হামানেহকে লেখা এক চিঠির বরাত দিয়ে বার্তাসংস্থা ইসনা জানিয়েছে, "আপনার মন্ত্রীত্বের মেয়াদে আপনার কাজের জন্য আপনাকে ধন্যবাদ জানানো হচ্ছে।" ইসনা জানিয়েছে, ভাজিরি-হামানেহ প্রেসিডেন্টের একজন জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪০ ঘ.